রাশিয়া থেকে ব্যারেল প্রতি তেল ৬০ ডলারে কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।স্থানীয় সময় শুক্রবার (২ ডিসেম্বর) পোল্যান্ড এই বিষয়ে সমর্থন দিলে ইইউভুক্ত দেশগুলো ব্যারেল প্রতি ৬০ ডলারের বেশি দিয়ে তেল কেনা বন্ধ করার ব্যাপারে একমত হয় এবং একটি চুক্তিতে পৌঁছায়।





















