বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে নিহত ১

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ১৬:৫২

শেয়ার করুনঃ
ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় রোববার (১৯ জুন) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির একটি জনকীর্ণ এলাকায় গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। সম্প্রতি উত্তর আমেরিকার এই দেশটিতে যেখানে সেখানে গোলাগুলি ও বন্দুক হামলা-সহ এসব ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেড়েছে।

আরও

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, শহরে চারজনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তবে শহরের ওই জায়গাটি জনাকীর্ণ এলাকা হওয়ায় তিনি পাল্টা গুলিবর্ষণ করেননি।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট জে. কন্টি তৃতীয় পরে জানান, গুলিবিদ্ধদের একজন ১৫ বছর বয়সী কিশোর। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক এবং ওই পুলিশ অফিসার।রবার্ট জে. কন্টি তৃতীয় বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে শরীরের নিচের অংশে গুলি করা হয়েছে এবং আশা করা হচ্ছে, তিনি বেঁচে থাকবেন। আহত প্রাপ্তবয়স্কদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এই প্রধান আরও বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই গোলাগুলি শুরু হয়। অনুমতি ছাড়াই আয়োজন করা একটি অনুষ্ঠানে গোলাগুলির এই ঘটনা ঘটে।কন্টি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের তাদের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনাকে আমাদের নিশ্চিত করতে হবে।’

এদিকে গোলাগুলির এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মকর্তারা রাস্তায় পড়ে থাকা একাধিক লোককে সাহায্য করছেন।পুলিশ প্রধান আরও বলেন, ‘যখন আপনি কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় বড় সমাবেশ আয়োজন করেন, তখন এটি একটি বিপজ্জনক পরিবেশ তৈরি করতে পারে। কারণ একাজে শুধুমাত্র আগ্নেয়াস্ত্র-সহ একজন ব্যক্তির প্রয়োজন হয়।’

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

এ সম্পর্কিত আরও পড়ুন

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে আরব মুসলিম ভোটারদের পর্যবেক্ষণ ও ভিডিও ধারণের জন্য বিশেষ দল মোতায়েনের পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। দলটি বড় ধরনের নির্বাচনী ক্ষতির মুখে পড়লে এসব ভিডিও ব্যবহার করে ভোট কারচুপির অভিযোগ তুলতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য হ্যারেটজ। মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী,

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলো এবং ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা

হুথিদের হামলা থামাতে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব

হুথিদের হামলা থামাতে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব—এমন দাবি উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়াও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে অর্থ দেওয়ার প্রস্তাব কিংবা হস্তান্তরের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। প্রতিবেদন অনুযায়ী, সৌদি

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মিস সুইজারল্যান্ড ও মডেল বিয়াট্রিস কিউল। ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন বলে ডেমোক্র্যাটদের একটি তদন্তকারী দলের কাছে দাবি করেছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডেমোক্র্যাটিক কমিটির কর্মীদের সঙ্গে কয়েক সপ্তাহের সাক্ষাৎকারে কিউল জানান, ২৪ বছর বয়সে ট্রাম্পের সঙ্গে তাঁর

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুর্ঘটনায় কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও রাহুল গান্ধী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুর যাওয়ার পথে গন্তব্য