প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৪

জীবিকার সন্ধানে সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। একই দিন দেশটির পূর্ব কেপ প্রদেশে পৃথক আরেকটি দুর্ঘটনায় ছয় নারী নিহত হয়েছেন। দুই ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
