সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইউক্রেনে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্র ব্যবহার করছে রাশিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ২৩:১৯

শেয়ার করুনঃ
ইউক্রেনে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্র ব্যবহার করছে রাশিয়া

যত দিন গড়াচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে তত নতুন তথ্য উঠে আসছে। অভিযোগ, এই যুদ্ধে রুশ বাহিনী অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্রও প্রয়োগ করেছে ইউক্রেনের বিরুদ্ধে।

অস্ত্র হিসাবে ক্ষেপণাস্ত্রের মধ্যে রেখে ছোট ডার্টকে ব্যবহার করা হচ্ছে । ইউক্রেনের শহর বুচাতে এই ডার্ট ব্যবহারের উদাহরণ পাওয়া গিয়েছে।

আরও

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ডার্টগুলি দেখতে এক ইঞ্চি পেরেকের মতো। যেগুলির এক প্রান্তে তীরের মতো পাখনা থাকে। বাতাসের মধ্যে গিয়ে এইগুলি গতিশীল হয়ে ওঠে।

বুচার বাসিন্দারা তাঁদের বাগানে এবং রাস্তা থেকে এই রকম প্রচুর ডার্ট উদ্ধার করেছেন। ডার্টগুলি বাগানে গাছের গায়ে, বাড়ির দেওয়ালে এবং গাড়ির গায়ে আটকে ছিল।

আরও

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বুচার স্থানীয় এক বাসিন্দা স্বিতলানা চুমতের কথায়, ‘‘আপনি যদি আমার বাড়ির দিকে তাকান তবে এ রকম জিনিস অনেক পাবেন।’’ যুদ্ধ চলাকালীন তিনি এক দিন সকালে দেখেন তাঁর বাডি়র দেওয়ালে এবং ঘরের ভিতর এই ধরনের ডার্ট আটকে রয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্র
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এই ডার্টগুলি ছুড়ে দেওয়ার সময় শঙ্কু আকৃতির এক ধরনের ‘ফ্লোচেট’ সেল ব্যবহার করছে রাশিয়া। যার মুখের ছিদ্র দিয়ে নাগাড়ে বেরোতে থাকে ডার্টগুলি। সেগুলি ৩০০ গজ দূর পর্যন্ত যেতে পারে।

যুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মারার জন্য ডার্ট ব্যবহার করার উদাহরণ রয়েছে। এ ছাড়া ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা একে ‘অ্যান্টি-পারসনেল প্রজেক্টাইল’ হিসাবে উল্লেখ করে এর ব্যবহার করা হত।

২০১৪ সালে গাজায় ‘ফ্লোচেট’ ব্যবহারের অভিযোগ ওঠে। একটি মানবাধিকার সংস্থার অভিযোগ অনুযায়ী ১৭ জুলাই খান ইউনিসের পূর্বে খুজা গ্রামের উদ্দেশে ৬টি ‘ফ্লোচেট’ ছোড়ে ইজরায়েল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রথম বিশ্বযুদ্ধের সময় ডার্টের মুখগুলি কিছুটা ইউ আকৃতি করা হত। কতকটা মাছের বড়শির মতো। এর ফলে শরীরে মারাত্মক ক্ষত তৈরি হত। এই ক্ষত থেকে মৃত্যুও হত।

যুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহারে নিষিদ্ধ করার দাবি ওঠে কারণ এই ধরনের অস্ত্র লক্ষ্যের বাইরে অন্য কাউকে আঘাত করত। কতকটা ছররা গুলির মতো।

ইজরায়েলে ক্যামেরাকে অস্ত্র ভেবে ২০১০ সালে সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিককে ‘ফ্লোচেট’ ছুড়ে আঘাত করা হয়। কিন্তু এই হামলায় সাংবাদিক ছাড়াও আরও আট জন অসমারিক ব্যক্তি আহত হন। এই ঘটনার পর ইজরায়েল ‘ফ্লোচেট’ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু তার পরেও তাদের বিরুদ্ধে ২০১৪ সালে এই অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে।

মানবাধিকার সংগঠনগুলিও যুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে।

যদিও এই অস্ত্র ব্যবহারকে এখনও নিষিদ্ধ করেনি কোনও আন্তর্জাতিক সংগঠন। মানবাধিকার সংগঠনগুলি এর নির্বিচার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করার দাবি করে আসছে।

বুচা শহরটিকে দখলদার মুক্ত করার পর রাশিয়ান বাহিনীর দ্বারা পরিচালিত নৃশংসতা উন্মোচিত হয়েছিল। এর নিন্দায় সরব হয়েছিলেন আন্তর্জাতিক মহল।

বুচার রাস্তাগুলি গত কয়েক সপ্তাহ ধরে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। অবিশ্বাস্য দ্রুততায় স্থানীয় বাসিন্দারা তা পরিষ্কার করেছেন।

স্বেচ্ছাসেবকরা শহরের আশেপাশে এলাকাগুলি পরিষ্কারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সপ্তাহ খানেক আগে শহরের যে ছবি দেখেছিল বিশ্ব তার অনেকটাই বদল এনেছেন বাসিন্দারা।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুর্ঘটনায় কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও রাহুল গান্ধী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুর যাওয়ার পথে গন্তব্য

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

জীবিকার সন্ধানে সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। একই দিন দেশটির পূর্ব কেপ প্রদেশে পৃথক আরেকটি দুর্ঘটনায় ছয় নারী নিহত হয়েছেন। দুই ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পাশাপাশি দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলের কয়েকটি অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা। সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব হামলার কথা জানান। তিনি আরও দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ

আজ ইরানে হামলা নয়, স্পষ্ট জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আজ ইরানে হামলা নয়, স্পষ্ট জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের বিরুদ্ধে রোববার নতুন করে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে জোরালো আলোচনা তৈরি হলেও আপাতত হামলা না চালানোর সিদ্ধান্তের কথা স্পষ্ট করেছেন তিনি। রোববার মিশিগানে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কি না, তা আগাম জানিয়ে দেবেন কি

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তাঁর দল রিপাবলিকান পার্টি। ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান তিনি। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু রিপাবলিকান দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। ভোটারদের কাছে