প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৭

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রোববারই ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে।
