রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫২৩ অগ্রহায়ণ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ২২:০

শেয়ার করুনঃ
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের!
অস্ত্র ব্যবসায়ী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এক দিকে রাশিয়া, অন্য দিকে ইউক্রেন। যুদ্ধ চলছে পুরোদমে। বিপুল শক্তিধর রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনকে বিবিধ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা ও তার পশ্চিমী মিত্র দেশরা। কিভ যত বেশি বিদেশি অস্ত্র সাহায্য পাচ্ছে, পাল্লা দিয়ে হামলার তেজ বাড়াচ্ছে মস্কো। এই দুইয়েরই যোগফল— দিনে দিনে যুদ্ধ আরও রক্তক্ষয়ী, আরও ধ্বংসাত্মক হচ্ছে। যদিও যুদ্ধবিধ্বস্ত বৈশাখে ভরা পৌষমাস একটি অংশেরই, তারা অস্ত্র ব্যবসায়ী!

যুদ্ধের অবশ্যম্ভাবী প্রভাব, গোটা বিশ্ব জুড়ে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়ার দশা, গরিব মানুষের আরও গরিব, মধ্যবিত্তের প্রান্তিক হওয়ার প্রক্রিয়া তেল দেওয়া মেশিনের মতো এগোচ্ছে দিগন্তের পথে। হাজারো ধ্বংসের মধ্যেও ফুলেফেঁপে উঠছে দুনিয়ার তাবড় অস্ত্র ব্যবসায়ীরা। সাধারণত, আমেরিকা-সহ বিশ্বের উন্নত দেশগুলিতে অস্ত্র তৈরি পুরোপুরি বেসরকারি হাতে। তারা যখন অন্য কোনও দেশকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেয়, তখন আখেরে লাভ হয় সেই অস্ত্র তৈরি সংস্থাগুলিরই।

আরও

ঋণের চাপে পাকিস্তান বিক্রি করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব পিআইএ, নিলাম ২৩ ডিসেম্বর

ঋণের চাপে পাকিস্তান বিক্রি করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব পিআইএ, নিলাম ২৩ ডিসেম্বর

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়ে হামলা করার পর থেকে এখনও পর্যন্ত ৫০ দিন অতিক্রান্ত। এর মধ্যে একা আমেরিকাই এখনও পর্যন্ত ২৪০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র কিভের হাতে তুলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে ১৬৩ কোটি ডলারের অস্ত্র। এ ছাড়াও আরও অন্তত ৩০টি দেশ থেকে ইউক্রেনে অস্ত্র ঢুকছে। এ বার সম্মিলিত অর্থের পরিমাণের সাপেক্ষে অস্ত্র ব্যবসায়ীদের লাভের হার হিসেব করুন!

বিশ্বের সাম্প্রতিক ইতিহাস বলছে, আমেরিকা সবচেয়ে বড় অস্ত্রশস্ত্রের ক্রেতা। দ্বিতীয় স্থানে রাশিয়া। যদিও তা আমেরিকার এক তৃতীয়াংশও নয়। ওয়াকিবহাল মহল বলছে, রাশিয়া ইউক্রেন সঙ্কট ঘনীভূত হওয়ার একটি অন্যতম কারণ ২০১৮-য় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারক ‘লকহি়ড মার্টিন’–এর সঙ্গে চুক্তি অনুযায়ী ট্রাম্প সরকার কিভের হাতে তুলে দেয় জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র। সেই সময়ই পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, এর পরিণতি হবে আমেরিকার জন্য দুঃখজনক। তার পর ভোলগা-দানিয়ুব দিয়ে বহু জল বয়ে গিয়েছে। ২০২২-এর ফেব্রুয়ারিতে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তার প্রভাব এসে পড়েছে বিশ্বের করোনা বিধ্বস্ত অর্থনীতিতে। কিন্তু সব হারানোর যুদ্ধে, লাভের কড়ি গুনছে সেই অস্ত্র ব্যবসায়ীরাই।

আরও

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, আহত ৫০

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, আহত ৫০

সর্বশেষ সংবাদ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি আশঙ্কা নেই

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি আশঙ্কা নেই

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের এপিসেন্টার ছিল আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন প্রদেশের

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, আহত ৫০

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, আহত ৫০

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৫০ জনকে গুরুতর দগ্ধ ও ধোঁয়াজনিত শ্বাসরোধজনিত অবস্থায় গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গোয়া পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদের মধ্যে চারজন পর্যটক এবং ১৪ জন

ভারতে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য: বাংলাদেশে রেকর্ড উৎপাদনের বড় প্রভাব

ভারতে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য: বাংলাদেশে রেকর্ড উৎপাদনের বড় প্রভাব

কোনো মানুষের নয়—ভারতেই চলছে পেঁয়াজের শেষকৃত্যের আয়োজন। এ বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদনের কারণে ভারতীয় ব্যবসায়ী ও কৃষকেরা রপ্তানি বাজারে বড় ধাক্কা খেয়েছেন। চড়া দামে পেঁয়াজ রপ্তানি করতে না পারায় মধ্যপ্রদেশের মান্দাসৌর অঞ্চলে কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা, রাগ এবং ক্ষোভ। সেই ক্ষোভের প্রকাশ ঘটছে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য আয়োজনের মাধ্যমে, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভারতের বাজারে

ভারতে কতদিন থাকবেন হাসিনা, সিদ্ধান্ত তারই: এস জয়শঙ্কর

ভারতে কতদিন থাকবেন হাসিনা, সিদ্ধান্ত তারই: এস জয়শঙ্কর

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এনডিটিভির এডিটর-ইন-চিফ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন—শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন এবং তিনি কতদিন থাকবেন, তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। জয়শঙ্কর বলেন, “যে পরিস্থিতির কারণে শেখ হাসিনা ভারতে এসেছেন,

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে মধ্যরাতে ফের ব্যাপক গোলাগুলি

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে মধ্যরাতে ফের ব্যাপক গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত অবস্থায় থাকলেও সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি বৈঠকের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বৈঠকের মাত্র দুই দিন পরই পরিস্থিতি আবারও সহিংসতায় রূপ নিলো। দুই দেশই গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে, যদিও কোনো