
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে এক ঘণ্টার ব্যবধানে তিন দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের সীমান্তঘেঁষা মেঘালয়ে এ ভূকম্পনগুলো আঘাত হানে। তবে ভূমিকম্পগুলোর মাত্রা তুলনামূলক কম হওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
