বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৪১

শেয়ার করুনঃ
ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। দেশটির বিভিন্ন দুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা পৌঁছাতে না পারায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারাই প্রধান ভূমিকা পালন করছেন। মঙ্গলবার (৩০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা বন্দর শহরে বাসিন্দারা শাবল, হাতুড়ি ও কোদাল দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজন ও প্রতিবেশীদের খোঁজ করছেন। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার ভোরে ৪ দশমিক ৬ মাত্রার একটি পরাঘাত অনুভূত হলেও নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘটনাকে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে ১০০ ঘণ্টার বেশি আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করায় এখনও আশার আলো দেখছেন উদ্ধারকারীরা।

আরও

সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

সৌদি আরবে ই-পাসপোর্ট বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক
বিবিসি জানায়, বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮০০টি ভবন ধসে পড়ে। পরবর্তী সময়ে ৫০০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে এবং অন্তত ২ হাজার ৫০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণ ধসে গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সরকার জানিয়েছে, ২৫ হাজারের বেশি জরুরি কর্মী, পুলিশ ও সেনাসদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন এবং রঙভিত্তিক নিরাপত্তা সংকেত চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতিসংঘের আবাসিক মানবিক সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা দেল তিনদারো জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ জন্য ১০ হাজার মৃতদেহ সংরক্ষণের ব্যাগ সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: বিবিসি

ভেনেজুয়েলাভূমিকম্পমানবিক_সংকট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সর্বশেষ সংবাদ

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

এ সম্পর্কিত আরও পড়ুন

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

যুক্তরাজ্যে ফিরে এলেও রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। সোমবার (৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে তাদের বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর হ্যারি

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

পরবর্তী প্রজন্মের ৬জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উন্নয়ন ও কার্যকারিতা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ওয়াশিংটনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, উদ্ভাবন এবং নেটওয়ার্ক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের জোটে নয়াদিল্লির অন্তর্ভুক্তির বিষয়টি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার মার্কিন বাণিজ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে জি২০ উদ্ভাবন মন্ত্রী পর্যায়ের বৈঠকের

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি এবং বৈশ্বিক তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির এই চিত্র তুলে ধরা হয়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখা উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকোর একটি মানচিত্র পোস্ট করে এমন ইঙ্গিত দেন তিনি। মানচিত্রে ‘মেক্সিকো’ শব্দটি লাল দাগ দিয়ে কেটে তার নিচে ‘আমেরিকা’ লেখা দেখা যায়। পরে ট্রাম্পের পোস্ট করা মানচিত্রটি হোয়াইট হাউস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টেও পুনরায়

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

বিশ্বব্যাপী চলমান বিশৃঙ্খলা ও জ্বালানি সংকটের জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বর্তমান সংকটের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধই মূল কারণ। বাঘেইর ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালি