বুধবার, ২৪ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

আমান উল্লাহ কবির
আমান উল্লাহ কবির, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:৪

শেয়ার করুনঃ
বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর আতঙ্কিত ও কান্নারত অবস্থায় ওই কিশোর টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সী-বীচ বিওপিতে গিয়ে সহায়তা প্রার্থনা করে। সেখানে দায়িত্বরত সদস্যদের কাছে পুরো ঘটনা তুলে ধরে সে।

আরও

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

কিশোরের আর্থিক অবস্থা এবং তার অসহায়ত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিজিবি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে।

প্রতিকূল আবহাওয়া, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির মধ্যেও বিজিবির সদস্যরা সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালান। নোয়াখালীপাড়া ও কচ্ছপিয়া এলাকার বিভিন্ন নির্জন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

টানা অনুসন্ধানের এক পর্যায়ে রাত ১০টার দিকে কচ্ছপিয়া এলাকার একটি গ্রামে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত অটোরিকশাটি কিশোর চালক ও তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জীবিকার একমাত্র সম্বল ফিরে পেয়ে পরিবারটির সদস্যরা স্বস্তি প্রকাশ করেন।

টেকনাফবিজিবি অভিযানকিশোর চালকছিনতাই
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

স্থানীয় বাসিন্দারাও বিজিবির দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দ্রুত ও কার্যকর তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নয়জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বুধবার (২৪ জুন) সকালে ১৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকি এলাকার এলেনপুর বিএসএফ ক্যাম্পের

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল