প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:১

সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সব পানি পুরোপুরি ব্যবহারের ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। ইসলামাবাদ সতর্ক করে বলেছে, তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।
