প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩৯

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা, জাহাজ চলাচল এবং চলমান বিরোধ নিরসনে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
