রবিবার, ১ মার্চ, ২০২৬১৭ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মোনাকোতে পুতিনের বান্ধবীর বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান মিলেছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ২১:৩৪

শেয়ার করুনঃ
মোনাকোতে পুতিনের বান্ধবীর বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান মিলেছে

এই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেমন ক্ষমতাধর তেমন তার সম্পদের পরিমাণও রয়েছে। অবশ্য এর বেশিরভাগই ঘনিষ্টজনদের নামে। তবে ইউরোপের দেশ মোনাকোতে এবার পুতিনের এক বান্ধবীর একটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান মিলেছে।

রোববার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সাম্প্রতিক আর্থিক দলিলপত্র ফাঁসের ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ, ধনকুবেরসহ সরকারি কর্মকর্তাদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য বেরিয়ে এসেছে। প্যান্ডোরা পেপার্স নামে এসব দলিলপত্রে প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক রাষ্ট্রনেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার নাম রয়েছে।

আরও

খামেনি হত্যা যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ‘বড় ভুল’

খামেনি হত্যা যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ‘বড় ভুল’

প্যান্ডোরা পেপার্স অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনদের গোপন সম্পদ রয়েছে মোনাকোতে। এমনকি পুতিনের প্রেমিকা এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সবারই বিপুল সম্পদের তথ্য বেরিয়ে এসেছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

রোববারের প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ধনীদের কাছে কর স্বর্গ হিসেবে পরিচিত ইউরোপের দেশ মোনাকোতে ২০০৩ সালের সেপ্টেম্বরে একটি গোপন লেনদেন হয়েছিল। সেসময় সেখানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের হাতবদল হয়। স্থানীয় একটি নোটারির পক্ষ থেকে স্বাক্ষর করা ওই চুক্তিতে অ্যাপার্টমেন্টটি হাতবদল হয় ৩৬ লাখ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা।

পুতিনপ্যান্ডোরা পেপার্স
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

চুক্তি অনুযায়ী, এই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মোনাকোর মন্টে কার্লো স্টার কমপ্লেক্স নামক বিলাসবহুল ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট পেয়েছিলেন ক্রেতা। ফ্ল্যাটের সঙ্গে ছিল পার্কিংয়ের দু’টি স্পেস, একটি স্টোররুম এবং সুইমিং পুল ব্যবহারের সুযোগ।

বিলাসবহুল এই ফ্ল্যাটের বারান্দা থেকে নতুন মালিক মোনাকোর মনোমুগ্ধকর সৈকত দেখতে পারেন। এছাড়া ওই কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে, কোনো ভ্রমণকারী চাইলেই সেখানে প্রবেশ বা ভবনের বাসিন্দাদের বিরক্ত করতে পারেন না। কমপ্লেক্সের ছাদে একটি মিনি গার্ডেন বা ছোট বাগানও রয়েছে।

দ্য গার্ডিয়ান বলছে, ২০০৩ সালে ওই ফ্ল্যাটটি যিনি কিনেছিলেন, তার পরিচয় কারও জানা ছিল না। ক্রেতা ছিলেন একজন রহস্যময় ব্যক্তি। আনুষ্ঠানিক নথিপত্রে ওই ফ্ল্যাটের মালিক হিসেবে নাম ছিল ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জে নিবন্ধিত একটি অফশোর কোম্পানির। যার নাম ব্রুকভিল ডেভেলপমেন্ট লিমিটেড।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তবে সম্প্রতি প্রকাশিত প্যান্ডোরা পেপার্সে রহস্যময় ওই ফ্ল্যাটমালিকের পরিচয় বেরিয়ে এসেছে। প্যান্ডোরা পেপার্সের নথি বিশ্লেষণ করে বিলাসবহুল ওই ফ্ল্যাটির ক্রেতা হিসেবে একজন নারীকে শনাক্ত করেছে গার্ডিয়ান। তার নাম এসভেতলানা ক্রিভোনোগিখ। ২০০৩ সালে ফ্ল্যাটটি কেনার সময় তার বয়স ছিল ২৮ বছর। মাত্র কয়েক বছরের ব্যবধানে রুশ এই নারী বিপুল পরিমাণ ধন-সম্পদের মালিক হয়ে ওঠেন।

ক্রিভোনোগিখের নামে তার শহর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি অভিজাত এলাকায় ফ্ল্যাট, রাশিয়ার রাজধানী মস্কোতে সম্পদ ও ইয়ট ছাড়াও আরও অনেক সম্পদও ছিল তার নামে। এসব সম্পদের আর্থিক মূল্য ছিল ১০ কোটি মার্কিন ডলার।

এতো সম্পদের মালিক হলেও এসভেতলানা ক্রিভোনোগিখের অতীত ছিল খুব সাধারণ। তিনি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে বাস করতেন। সেসময় তাকে পাঁচটি পরিবারের সঙ্গে রান্নার জায়গা ও বাথরুম ভাগাভাগি করে কাজ করতে হতো।

তবে ৯০-এর দশকে সেন্ট পিটার্সবার্গ শহরের মেয়রের সঙ্গে বন্ধুত্বের পরই ভাগ্যের চাকা ঘুরে যায় ক্রিভোনোগিখের। সেই মেয়র আর কেউ নন, ভ্লাদিমির পুতিন। চলতি শতাব্দীর শুরুতে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে আসার আগে নব্বইয়ের দশকে পুতিন ছিলেন সেন্ট পিটার্সবার্গ শহরের মেয়র। এসভেতলানা ক্রিভোনোগিখ পুতিনের প্রেমিকা ছিলেন বলেও শোনা যায়।

২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন। এর তিন বছর পরে ক্রিভোনোগিখ একটি সন্তানের জন্ম দেন। তার নাম- এলিজাবেটা অথবা লুইজা। প্রোয়েক্ট নামে রাশিয়ার একটি স্বাধীন অনুসন্ধানী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ক্রিভোনোগিখের এই সন্তানের বাবা ভ্লাদিমির পুতিন।

জনপ্রিয় সংবাদ

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

কয়েক মাস ধরে খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ !

কয়েক মাস ধরে খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ !

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাস ও বাইকের সংঘর্ষ: নিহত-১, আহত ১

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাস ও বাইকের সংঘর্ষ: নিহত-১, আহত ১

এ সম্পর্কিত আরও পড়ুন

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–র শাহাদাতের খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননভিত্তিক শক্তিশালী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর ও ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (১ মার্চ) হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাসেম এক বিশেষ বিবৃতিতে বলেন, তাদের সর্বোচ্চ নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তিনি

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস হত্যা’ হিসেবে অভিহিত করেছেন। রোববার এক বিবৃতিতে পুতিন জানান, খামেনির মৃত্যু মানবিক নৈতিকতার আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন খামেনির মৃত্যুকে শুধু নৃশংস হত্যাকাণ্ড নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায় ও

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘‘অবৈধ আগ্রাসন’’ হিসেবে আখ্যা দিয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গুণ্ডামি আচরণের কারণে এ ধরনের ঘটনা প্রত্যাশিত। উত্তর কোরিয়ার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘‘আগ্রাসনের যুদ্ধ’’

কয়েক মাস ধরে খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ !

কয়েক মাস ধরে খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল সিআইএ !

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য বিনিময় করা হয়েছিল। অভিযান–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মার্কিন সিআইএ হামলার পূর্বে তেহরানের কেন্দ্রস্থলে খামেনি ও শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছিল। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কয়েক মাস ধরে সিআইএ খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল। তারা জানতে পারে, শনিবার সকালে একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে জাতীয়

খামেনি হত্যা যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ‘বড় ভুল’

খামেনি হত্যা যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ‘বড় ভুল’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক ‘বড় ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন আটলান্টিক কাউন্সিল–এর উপদেষ্টা হারলান উলম্যান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব নির্মূলের ‘ডিক্যাপিটেশন’ কৌশল ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে নতি স্বীকারে বাধ্য করবে না; বরং তা আরও কঠোর অবস্থান সৃষ্টি করবে। উলম্যানের মতে, খামেনিকে হত্যার ফলে তাকে ‘শহীদ’ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে,