শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬২৪ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিকস্বাস্থ্য

এক ওষুধে ক্যানসার উধাও, তোলপাড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুন ২০২২, ২:৪৭

শেয়ার করুনঃ
এক ওষুধে ক্যানসার উধাও, তোলপাড়

মলদ্বারের (রেক্টাল) ক্যানসারে আক্রান্ত একদল রোগীর ওপর একটি ওষুধের ছোট পরীক্ষা চালাতে গিয়েই ‘অলৌকিক ফল’ পেলেন চিকিৎসকরা। ওষুধটি ব্যবহারের পর পরীক্ষামূলক চিকিৎসায় অংশ নেয়া সব রোগীর শরীর থেকে ক্যানসার পুরোপুরি উধাও হয়ে গেছে, যা ইতিহাসে প্রথম।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্বাবধানে ছোট একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়ে ‘ডস্টারলিম্যাব’ নামে একটি ওষুধ খেয়েছিলেন মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগী। প্রায় ছয় মাস ধরে ওষুধটি খান তারা। এরপরই মেলে ‘অলৌকিক ফল’, তাদের প্রত্যেকের শরীর থেকে অদৃশ্য হয়ে যায় টিউমার। 

আরও

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

বিশেষজ্ঞদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, ডোস্টারলিম্যাব হলো ল্যাবরেটরিতে উৎপাদিত একটি ওষুধ যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া মলদ্বার ক্যানসারে আক্রান্ত ওই ১৮ জন রোগীকে একই ওষুধ দেয়া হয়েছিল।

ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, প্রত্যেক রোগীর ক্যানসার পুরোপুরি নির্মূল হয়ে গেছে। এন্ডোস্কপি, টমোগ্রাফি বা পিইটি স্ক্যান কিংবা এমআরআই স্ক্যানেও তাদের শরীরে আর ক্যানসার শনাক্ত হয়নি। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

আন্তর্জাতিক অটিস্টিক স্পিকিং ডে: নতুন দিগন্তে বাংলাদেশের স্পিচ-ল্যাঙ্গুয়েজ থেরাপি

ক্যানসার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
আন্তর্জাতিক অটিস্টিক স্পিকিং ডে: নতুন দিগন্তে বাংলাদেশের স্পিচ-ল্যাঙ্গুয়েজ থেরাপি

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক ডা. লুইস এ. ডিয়াজ জে. বলেন, ‘এ ধরনের ঘটনা ক্যানসারের ইতিহাসে এটিই প্রথম।’  

ক্যানসার নির্মূল করার জন্য এর আগে কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের মতো চিকিৎসা নিয়েছিলেন ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া ১৮ জন রোগী। ট্রায়াল শেষে আবারও আগের চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে বলে ধরে নিয়েছিলেন তারা।  তবে ‘ডস্টারলিম্যাব’ নামের ওই ওষুধটি খাওয়ার পর আর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি তাদের।  

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসাটি আশাব্যঞ্জক মনে হচ্ছে। তবে ওষুধটি অন্য রোগীদের জন্যও কাজ করবে কিনা তা দেখার জন্য বড় আকারের ট্রায়াল প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

বানারীপাড়ায় সেনা অভিযানে ৬ জুয়ারী আটক

বানারীপাড়ায় সেনা অভিযানে ৬ জুয়ারী আটক

হিজলায় ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতাকে অব্যাহতি

হিজলায় ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতাকে অব্যাহতি

বাংলাদেশের নিয়ন্ত্রণ ঢাকা থেকে, দিল্লির তাবেদারি নয়: নাহিদ ইসলাম

বাংলাদেশের নিয়ন্ত্রণ ঢাকা থেকে, দিল্লির তাবেদারি নয়: নাহিদ ইসলাম

২০৩৪ সালে এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রতিশ্রুতি বিএনপির

২০৩৪ সালে এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রতিশ্রুতি বিএনপির

রাজধানীতে গুলিতে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব

রাজধানীতে গুলিতে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাজনিত ঝুঁকি ও সম্ভাব্য অনিশ্চিত পরিস্থিতির কথা উল্লেখ করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সতর্কবার্তা জারি করা হয়। খবরটি প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সতর্কবার্তায় বলা হয়েছে, যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তারা যেন দ্রুত কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেন। এটি নিজ বাসভবন অথবা অন্য কোনো সুরক্ষিত ভবন

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট-শেহবাজ শরিফ

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট-শেহবাজ শরিফ

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশটি। এই ম্যাচ বয়কটের কারণ এবার প্রকাশ্যে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। শেহবাজ শরিফ জানান, পাকিস্তান ভেবেচিন্তেই এই

বাংলাদেশে গণগ্রেপ্তার ও মব সহিংসতা নিয়ে এইচআরডব্লিউ’র উদ্বেগ

বাংলাদেশে গণগ্রেপ্তার ও মব সহিংসতা নিয়ে এইচআরডব্লিউ’র উদ্বেগ

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে গুম, ভয়ভীতি ও দমন–পীড়নের যে পরিবেশ ছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে তার কিছুটা অবসান ঘটলেও এখনও মব সহিংসতা, গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা চলছে। সংস্থাটির মতে, ২০২৪ সালে ক্ষমতা নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে বড়

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

কলকাতার শপিং মলের ভিড়ে খাদ্যদ্রব্যের মাঝে বসে থাকা আওয়ামী লীগের নির্বাসিত নেতারা দেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন। দেশে মানবতাবিরোধী অপরাধ, খুন, রাষ্ট্রদ্রোহ ও আত্মসাতের অভিযোগে পলাতক হিসেবে বিবেচিত এই নেতারা ভারতে আশ্রয় নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। ১৬ মাস আগে বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হলে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে অগ্রসর হলে তিনি উড়োজাহাজে ভারতে

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। সেন্টকোমের মুখপাত্র ও মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে বলেন, “ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত একটি এফ-৩৫সি যুদ্ধবিমান একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করেছে। ড্রোনটি যুদ্ধজাহাজটির দিকে