
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হতে পারে। প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
