রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ নভেম্বর মিরপুর মডেল থানার আওতাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন কয়েকজন দুর্বৃত্ত।
এ সময় উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন ওই দিন এ তথ্য জানান। তিনি বলেন, কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেলে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়।