
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৬

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
