
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬

বাংলাদেশে কলেরার মুখে খাওয়ার টিকার প্রথম ধাপে লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৬ শতাংশ অর্জিত হয়েছে। তথ্য অনুযায়ী, ৪৮ লাখ ৯৯ হাজার ৪৪০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪০ লাখ ৪৭ হাজার ১৮ জন প্রথম ডোজ পেয়েছেন। ফলে বাদ পড়েছেন ৮ লাখ ৫২ হাজার ৪২২ জন। সবচেয়ে কম টিকাদান হয়েছে নারায়ণগঞ্জে। সেখানে ১০ লাখ ৩২ হাজার ৯৬৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও পেয়েছেন ৬ লাখ ৭২ হাজার ২৮৭ জন। ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাদ পড়েছেন, যা বাদ পড়ার প্রায় ৪২ শতাংশ।
