বুধবার, ৫ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

কথাগুলোর অর্থ হাড়ে হাড়ে টের পাচ্ছি : ফারুকী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ১৬:৩৩

শেয়ার করুনঃ
কথাগুলোর অর্থ হাড়ে হাড়ে টের পাচ্ছি : ফারুকী

চলতি বছরের শুরুতেই বাবা-মা হয়েছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বিয়ের এক যুগ পর দুই থেকে তিন হয়ে তাদের আনন্দের সীমা নেই। একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর জন্মের পর তাকে ঘিরেই মেতে আছেন এই দম্পতি। মা দিবসে (রোববার) মেয়েকে সঙ্গে নিয়েই কাজে ফিরেছেন তিশা। অন্যদিকে বিশেষ দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে মনের কিছু কথা প্রকাশ করেছেন ফারুকী। সেখানে তিনি তিশার আত্মত্যাগ ও দায়িত্ববোধের বিষয়গুলো উল্লেখ করেছেন। তবে তিশাকে মা দিবসের শুভেচ্ছা জানাতে একদিন দেরি করে ফেলেছেন ফারুকী। যদিও তার পোস্টে সেই বিষয়টিও উল্লেখ আছে।

মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আরও

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

'তিশা যেদিন জানতে পারে ও কনসিভ করেছে তার কয়দিন পরেই ওর কাছে কল আসে বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে। ঐ ছবিটার জন্যে যেটা নিয়ে পরে তারা আরো বেশ কিছু বাংলাদেশী অভিনেত্রীর সাথে কথা বলেছে এবং যেটা নিয়ে নানা নিউজও হয়েছে। যাই হোক উনি জানান যে তিশাকে কাস্ট করতে চান তারা। শুটিংয়ের সময় জানিয়ে দিয়ে তারা জানায় তিশা আগ্রহী হলে তারা পরবর্তী বিষয়গুলো ঠিক করবে।

তিশা স্কুল জীবন থেকে কাজ করছে। আগাগোড়া কাজ অন্তপ্রাণ একজন মানুষ কিভাবে এই বিষয়টাকে ডিল করে সেটা নিয়ে আমি ভাবতেছিলাম। কিন্তু তিশার যে কোনো সিদ্ধান্ত যেহেতু ও স্বাধীনভাবেই নেয়, আমি ওর সাথে এটা নিয়ে আগ বাড়িয়ে কিছু বলছিলাম না। আমি দেখলাম ও বেশ শান্ত ভাবে দ্বিতীয় দিন কাস্টিং ডিরেক্টরকে বুঝিয়ে বলে যে, সে কাজটা করতে পারছে না। কারণ এই মুহুর্তে ও কোথাও মুভ করতে চাচ্ছে না, এই মুহুর্তে সে একটু নিরিবিলি থাকতে চায় কারন সে কনসিভ করেছে। কোন রকম দোটান ছাড়াই ও ছেড়ে দেয় ঐ সুযোগটা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঐ যে শুরু, তারপর দেখে আসছি একের পর এক তিশাকে ছেড়ে দিতে হয়েছে ঘুম, পছন্দের খাওয়া, নিজের জন্য রাখা সময়। আমি মোটামুটি চেষ্টা করি সব সময়ই তিশার পাশে থাকতে হেল্পিং হ্যান্ড হিসাবে। ইলহামকে হয়তো গোসল করাচ্ছে, ডায়াপার চেন্জ করছে, আমি জিনিসপত্র আগাইয়া দিলাম, কখনো নিজেই করলাম।

বা ধরা যাক ও ডাবিংয়ে গেলো, আমি বেবি সিটার হিসাবে ওর সাথে গিয়ে বসে থাকলাম দুরে কোথাও। কিন্তু একজন মাকে সন্তানের জন্য যা যা করতে হয়, যা যা জীবন থেকে ছাড়তে হয়, বাবারা চব্বিশ ঘন্টা সময় দিলেও মায়ের যে স্ট্রেস, যে কন্ট্রিবিউশন তার ধারে কাছেও যাইতে পারবে না।এই কথাগুলা আমরা সবাই জানি। আমিও জানতাম, থিওরেটিক্যালি। কথাগুলোর অর্থ কি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি বাবা হওয়ার পর, বাবা হয়ে সন্তানের মায়ের পাশে থাকার পর।

আমি কখনো এই সব নানাবিধ দিবস টিবস পালন করি না। কিন্তু এবারের মা দিবসের উসিলাটা কাজে লাগাইয়া আমি তিশাকে এই কথাগুলা বলতে চাইছি। ডুব ছবিতে একটা সিন আছে না, সাবেরি মাকে সামনাসামনি ধন্যবাদ দিতে পারে না তাই একটু আড়ালে গিয়ে ফোন দিয়ে বলে? আমার অবস্থাও সেইরকম। মধ্যবিত্ত আড়ষ্টতায় সামনাসামনি ধন্যবাদ দিতে না পারার কারনে ফেসবুকে লিখে দিচ্ছি। লিখতে গিয়ে হচ্ছে আরেক বিপদ। একটু পর পর তিশা এসে বসে পাশে, কখনো ইলহাম খেলা করতে চায়। ফলে গতকাল শুরু করা লেখাটা আজকে এসে শেষ হইলো। বিলম্বিত মা দিবসের শুভেচ্ছার এই হেতু।'

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘরের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘরের উদ্বোধন

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এ সম্পর্কিত আরও পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার