প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পর এবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রীর মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, সাধারণ নারীদের জন্যও বড় ধরনের মানসিক চাপের কারণ হতে পারে।
