শনিবার, ৩ অক্টোবর, ২০২৬১৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

বিনোদন
বিনোদন , ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:৪৭

শেয়ার করুনঃ
মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

অভিনয়ের চরিত্রের যন্ত্রণা আর নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেলে সেই আবেগ সামলানো কতটা কঠিন হতে পারে, তারই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসন্ন ওয়েব সিরিজ ‘শক’-এর শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তখনও মা হওয়ার বাস্তব অভিজ্ঞতা হয়নি তাঁর। অভিনেত্রীর মতে, ওই সময় যদি সন্তানের জন্ম হয়ে যেত, তাহলে সিরিজের চরিত্রটির গভীর মানসিক যন্ত্রণা সামলে অভিনয় করা তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠত।

‘শক’ সিরিজে পরিণীতিকে এমন এক মায়ের চরিত্রে দেখা যাবে, যার সদ্যোজাত কন্যা জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর সন্তানকে খুঁজে পাওয়ার আশায় বছরের পর বছর ছুটতে থাকেন তিনি। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে উদ্বেগ, সন্দেহ ও মানসিক আবেশ তাঁর ব্যক্তিগত জীবনকেও গ্রাস করতে থাকে। সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এবং অনিশ্চয়তার যন্ত্রণা হয়ে ওঠে চরিত্রটির মূল আবেগ।

সিরিজটির শুটিং চলাকালীন ২০২৫ সালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন পরিণীতি। তখন শুটিংয়ের বড় একটি অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছিল। ফলে চরিত্রের মাতৃত্বের আবেগ তিনি তখন মূলত অভিনয়, চিত্রনাট্য এবং পরিচালকের নির্দেশনার ওপর নির্ভর করেই ফুটিয়ে তুলেছেন। অভিনেত্রী মনে করেন, সেই সময় তাঁর নিজের মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতা না থাকাটাই এক অর্থে আশীর্বাদ ছিল।

আরও

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৯ অক্টোবর পুত্রসন্তানের জন্ম দেন পরিণীতি। মা হওয়ার পর ‘শক’-এর চরিত্রটি নিয়ে তাঁর উপলব্ধিও বদলে গেছে। এখন ওই চরিত্রের দৃশ্য বা মানসিক অবস্থার কথা ভাবলেই তাঁর ভেতরে গভীর কষ্ট তৈরি হয়। তাঁর মতে, সন্তান জন্মের পর যদি একই দৃশ্যগুলোতে অভিনয় করতে হতো, তাহলে চরিত্রের আবেগ থেকে নিজেকে আলাদা রাখা অনেক কঠিন হয়ে পড়ত এবং প্রায় প্রতিটি দৃশ্যেই সত্যিকারের কান্না চলে আসতে পারত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মাতৃত্বের পর নিজের জীবন ও অভিনয় সম্পর্কে দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, মা হওয়ার অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে। ফলে এখন কোনো মায়ের চরিত্রে অভিনয় করার সময় বাস্তব জীবনের অনুভূতিও তাঁর উপলব্ধিকে প্রভাবিত করে। ‘শক’-এর শুটিংয়ের সময় যে আবেগগুলো তাঁর কাছে কল্পিত ছিল, মাতৃত্বের পর সেগুলোই আরও বাস্তব ও গভীর মনে হচ্ছে। নতুন এই অভিজ্ঞতা চরিত্রের যন্ত্রণাকে তাঁর কাছে আরও জীবন্ত করে তুলেছে।

পরিণীতিচোপড়াবলিউডনেটফ্লিক্স
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সূত্র: আনন্দবাজার।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিক অপসারণ শুরু

দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিক অপসারণ শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

অভিনেত্রী রাইমা সেন জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তিনি তেমন অনুভব করেন না। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা। রাইমার ভাষ্য, এই বয়সে বিয়ের তাগিদ অনুভব করছেন না। সম্পর্কের সঙ্গে তৈরি হওয়া আবেগের বন্ধন বা অ্যাটাচমেন্ট নিয়েও তাঁর চিন্তা রয়েছে।

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা নদীতীরে বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে যে আবেগ ও বেদনা ছড়িয়ে দিয়েছেন বাঁশিওয়ালা শেখ সোলায়মান, সেই সুর এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশির সুরের জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বাঁশির পাশাপাশি গানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই শিল্পী। কভার গানে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর সাম্প্রতিক সময়ে মৌলিক গান তৈরিতে মনোযোগ দিয়েছেন শেখ

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু পাপারাজ্জিদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন। এ কারণে তার ভক্ত-অনুরাগীদের একাংশ তাকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও সম্বোধন করেন। এবার এই তুলনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তাপসী। অভিনেত্রী জানিয়েছেন, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন করাকে তিনি কোনো গালি হিসেবে দেখেন না; বরং এটি তার কাছে প্রশংসা। তাপসীর ভাষ্য, জয়া বচ্চন খুব ভালো একজন অভিনেত্রী। তার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের এক অবাক করা ঘটনা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মা কৃষ্ণা মুখার্জির তৎপরতায় তিনি নিজের প্রকৃত পরিবারের কাছে ফিরে আসেন। ১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জন্মের পর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা