শুক্রবার, ৮ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

দর্শকশূন্য ‘ইত্যাদি’ আজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৭:২

শেয়ার করুনঃ
দর্শকশূন্য ‘ইত্যাদি’ আজ

প্রতি ঈদেই গ্যালারি উপচেপড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন। তবে এবারের ইত্যাদির সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে।

আরও

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

কারণ করোনা ভাইরাস। তবে ঈদের পরদিন ঈদের ইত্যাদির যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে দর্শকরা যাতে নিরাশ না হয় সেজন্য এবারও ভিন্নভাবে সাজানো হয়েছে ঈদের বিশেষ ইত্যাদি। শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর  বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত এই  ‘ইত্যাদি’। যার রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

করোনায় এবার ব্যতিক্রমধর্মী ঈদ ইত্যাদি- এমন একটি শিরোনোমে ইত্যাদির চিরচেনা মুখ হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ঈদুল ফিতরের আগে পোস্ট করে জানান। করোনাকালের সেই ব্যতিক্রমী ইত্যাদি দেখেছেন দর্শক। তার ধারবাাহিকতা থাকছে এবারের ইত্যাদিতেও।  তবে এবারের ইত্যাদিতে থাকছে দারুণ কিছু চমক। 

আরও

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এবারের ‘ইত্যাদি’র পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। গত ১৬ জুলাই দেশের প্রথম দূর নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোরেলের প্রথম গন্তব্যস্থল সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় এই পর্বটি। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোন দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ইত্যাদির দর্শক শুণ্য প্রথম অনুষ্ঠান।

মেট্রোট্রেনের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে ইত্যাদির এই ধারণ অনুষ্ঠান চলে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।

রয়েছে দুটি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে, শিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। সম্প্রতি একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। তৈরি হয়েছে ধূম্রজাল।

ইত্যাদির এবারের পর্বে সেই গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাদের নৃত্যে গানটি আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকে।

সংগৃহীত কথা ও সুরে ইত্যাদির এবারের পর্বে তসিবার জন্য একটি গান নুতনভাবে রেকর্ড করা হয়। গানটির র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান (দাদু)। গানটির সংগীতায়োজন করেছে তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য শিল্পীরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবারের ইত্যাদিতে মেট্রোট্রেনের ইতিহাস, অগ্রগতির বিভিন্ন কারিগরী দিক, সুবিধাসমূহের উপর রয়েছে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রকৌশলী মো. আমিনউল্লাহ’র উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন।

ইত্যাদির দর্শকপর্বের নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। কিন্তু এবারের ইত্যাদিতে কোন আমন্ত্রিত দর্শক না থাকার পরও করা হয়েছে ইত্যাদির নিয়মিত দর্শক পর্ব। কিন্তু দর্শক ছাড়া কিভাবে দর্শক পর্ব? মামা, প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর পর ভাগ্নে আফজাল শরীফকে এই প্রথম দেখা যাবে ইত্যাদিতে। কিন্তু সেখানে তার ভূমিকা কি থাকবে? এই সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ৩০ জুলাই প্রচারিত ইত্যাদিতে।

নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। পাত্রী দেখার একাল সেকাল, কৌশলী স্বামীর কৌশল, প্রশ্ন আছে উত্তর নেই, শিশু মনস্তত্ত্বে প্রযুক্তির প্রভাব, সেলফাইটিস, নাটকের নাম নিয়ে নোংরামী, প্রযুক্তিমুক্ত পরিবেশসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-মাসুম আজিজ, আমিরুল হক চৌধুরী, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, কামাল বায়েজিদ, লাভলী ইয়াসমিন, লিনা, নিপু, জামিল হোসেন, জিয়াউল হক পলাশ, শামীম, আনন্দ খালেদ, সজল, সাজ্জাদ সাজু, গুলশান আরা, নজরুল ইসলাম, সুবর্না মজুমদার, ইমিলা, তিন্নি গ্লোরিয়া, ইরা, আসমা, মতিউর রহমান, রিমু, নিসা, তানিয়া, পাপিয়াসহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা ও মামুন।

ইত্যাদি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

সর্বশেষ সংবাদ

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে আবারো বাড়ছে তেলের দাম

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে আবারো বাড়ছে তেলের দাম

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করল বাণিজ্য আদালত

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করল বাণিজ্য আদালত

ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি ঘোষণা

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা সহযোগিতায় নতুন দিগন্ত

ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা সহযোগিতায় নতুন দিগন্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।” তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে পোস্টের পরবর্তী অংশে নিজের

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,