
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০

রাজধানীর বাজারে শীতের সবজি পুরোপুরি আসার আগেই প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। আগাম শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। এতে নিত্যপণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন ক্রেতারা।
