প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেত্রী। তবে পর্দায় যে নামে পরিচিতি পেয়েছেন, সেটি তার অভিনয়জীবনের শুরুর নাম নয়।
