শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবিতে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ থাকলেও নেই কোন কার্যক্রম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুলাই ২০১৯, ১:৩

শেয়ার করুনঃ
রাবিতে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ থাকলেও নেই কোন কার্যক্রম

হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী ২০১১ সালের ২৭ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গঠিত হয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি। কিন্তু কমিটি থাকলেও এর কার্যক্রম দৃশ্যমান না থাকায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই এটি সম্পর্কে কিছুই জানেন না। ফলে যৌন হয়রানির অনেক ঘটনাই অভিযোগ আকারে কমিটির কাছে যায় না এবং কমিটি থাকাতেও শিক্ষার্থীরা তাদের উপর বিভিন্ন রকম যৌন নির্যাতন ও উত্যক্তের কোন ফলপ্রসূ বিচার পাচ্ছে না বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পাঁচ সদস্যের ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ করার নির্দেশনা দেন। হাইকোর্টের নির্দেশের দুই বছরের মাথায় বিশ্ববিদ্যালয় এই কমিটি গঠন করলেও গত দুই বছরে কমিটির দ্বারা বাস্তবায়িত কোন কার্যক্রম আজ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে দৃশ্যত হয়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ৮০ শতাংশ শিক্ষার্থীসহ অনেক শিক্ষক জানেই না বিশ্ববিদ্যালয়ে একটি যৌন প্রতিরোধ কমিটি আছে। আবার এ বিষয়ে কোনও বুকলেট এমনকি প্রকাশনাও নেই।

বিশ্ববিদ্যালয় কমিটি সূত্রে জানা গেছে, ২০১৬ সালে অনুমোদিত দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের অক্টোবর মাসে। এই দুই বছরে অভিযোগ জমা পড়ে মোট সাতটি। এরমধ্যে দুইটি অভিযোগ মীমাংসা হলেও এখনও পাঁচটি অভিযোগ প্রশাসন দপ্তরে পড়ে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রী অভিযোগ করে বলেন, গত পাঁচ বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে আমরা ছাত্রীরা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী,  বন্ধু, বড় ভাই, বহিরাগতদের দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু এসব অভিযোগ প্রশাসনের কাছে গেলে কোনোটির সুষ্ঠু সমাধান পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে বাধ্যতামূলক ছুটি অথবা সাময়িক বরখাস্তের মাধ্যমেই এসব অভিযোগ ধামাচাপা দেওয়া হয়। এছাড়াও অভিযুক্তদের শাস্তিও দৃশ্যমান হয় না। 

রাবির যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রধান ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক সেলিনা পারভীন বলেন, ‘আমরা অনেক প্রতিক‚লতার মধ্যে কাজ করি। কমিটির গোপনীয়তা রক্ষা করা যেখানে খুবই জরুরি সেখানে আমাদের দফতর, আলাদা কম্পিউটার কিংবা বসার জায়গা নেই। শুধু তাই নয়, অভিযোগকারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও বিশ্ববিদ্যালয়ের। কিন্তু তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাছাড়া কমিটি তদন্ত করে যথাসম্ভব দ্রæত প্রতিবেদন জমা দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সুপারিশের আলোকে ব্যবস্থা নিতে গড়িমসি করে। এ কারণে যৌন হয়রানির মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক ক্ষেত্রে গুরুত্বহীন থেকে যায় কারও কারও কাছে। 

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

মেয়াদোউত্তীর্ণ কমিটির বিষয়ে তিনি বলেন, আমাদের কার্যকালের সকল কার্যক্রম প্রশাসন দপ্তরে পাঠিয়েছি। কিন্তু গত বছরের অক্টবরে কমিটি শেষ হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে নতুন কোন কমিটির বিষয়ে আমাদের সাথে আর কোন যোগাযোগ হয়নি।’ কমিটির কার্যক্রম ও পরিচালনার বিষয়ে বিশ্বদ্যিালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু বলেন, ‘রাবিতে অনেক আগে থেকেই ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ আছে যা অনেক বিশ্ববিদ্যালয়ে নেই। আর এর কার্যক্রম এখনও অব্যাহত আছে শুধুমাত্র পর্যাপ্ত পরিমান বরাদ্দ না থাকা, ওরিয়েন্টেশনের ব্যবস্থা বা অন্য কোনো মাধ্যমে প্রচারও করার বিষয়টি না থাকার কারণে একটু স্থবিরতা দেখা গিয়েছে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রসঙ্গত, স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে সংঘটিত বিভিন্ন যৌন হয়রানির ঘটনার পরিপ্রেক্ষিতে যৌন নিপীড়ন প্রতিরোধে কেন রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না এই মর্মে ২০০৮ সালে সুপ্রিম কোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়। আদালত ২০০৯ সালে দায়ের করা মামালার রায়ে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সকল প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ নামে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের আদেশ দেওয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

এ সম্পর্কিত আরও পড়ুন

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের কার্যক্রম ও নির্বাচন ঘিরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব এবং ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, সংগঠনটির সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান রাশেদের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাকে নির্বাচনে সহযোগিতা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রাফিদ আদ-দ্বীন রাঈম। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই বা সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির নতুন কার্যবর্ষের কমিটি গঠনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের বই ছাপানোর কাজ বর্তমানে দেশের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দেওয়া ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষককে এ পুরস্কারের জন্য সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে অধ্যাপক ড. ইমরানুল হকও রয়েছেন। পুরস্কার