সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬২০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

কলেজ ফান্ডের টাকায় পারিবারিক ভ্রমণ, সভাপতির অপসারণ দাবী মুক্তিযোদ্ধাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১:৩

শেয়ার করুনঃ
কলেজ ফান্ডের টাকায় পারিবারিক ভ্রমণ, সভাপতির অপসারণ দাবী মুক্তিযোদ্ধাদের

পটুয়াখালীর মহিপুরে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সভাপতিকে অপসারনের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। 

মুক্তিযোদ্ধাদের অভিযোগ মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজটি নির্মিত হয়েছে। কলেজের সভাপতি ড. এসএম আনোয়ারা বেগম কলেজ উন্নয়নে কাজে সহযোগিতা করছেন না। উল্টো কলেজের ফান্ডের টাকা দিয়ে ভ্রমণভাতা, যাতায়াত ভাতা, আবাসিক হোটেল ভাড়া, রেস্তোরায় খাবার বিল নিচ্ছে। 

আরও

এনসিটিবির ব্যর্থতায় বই ছাড়াই ক্লাসে শিক্ষার্থীরা

এনসিটিবির ব্যর্থতায় বই ছাড়াই ক্লাসে শিক্ষার্থীরা

এমনকি কুয়াকাটায় ভ্রমণ শেষে ঢাকা ফেরার পথে কলেজের অর্থে বিপুল পরিমান সামুদ্রিক মাছ কিনে নিয়ে যাচ্ছেন। এ নিয়ে কলেজের শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধাদের মাঝে অসন্তোস দেখা দিয়েছে। সভাপতির এমন কর্মকান্ডের প্রতিবাদ ও অপসারণ দাবী করে গত সোমবার (২২আগষ্ট) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ সাংবাদিক সম্মেলন করে। 

সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, ২০০০ ইং সালে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে  ড. এসএম আনোয়ারা বেগম গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হন। এর আগে তার স্বামী ড. মাহমুদুর রহমান পাঁচ বছর সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁরা পাঁচ বছরে কলেজের কোন উন্নয়ন করেনি। কলেজ উন্নয়নে সহযোগিতাও করেনি। তাঁরা থাকেন ঢাকায়। মাঝে মধ্যে ঢাকা থেকে কুয়াকাটা ভ্রমণে আসেন পরিবার পরিজন নিয়ে। আর তখন এক প্রকার চাপ সৃস্টি করে কলেজ থেকে বিমান ভাড়া, হোটেল ভাড়া, খাবার টাকা, ব্যক্তিগত কেনাকাটা সব খরচই কলেজ থেকে আদায় করে থাকে। সভাপতির এমন অপব্যয় কলেজটিকে আর্থিক সংকটে ফেলে দেয়। 

মুক্তিযোদ্ধা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ববি ছাত্রদলের প্রথম নির্বাচিত কমিটি: সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত

ববি ছাত্রদলের প্রথম নির্বাচিত কমিটি: সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত

বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আরও বলেন, গত ২৮ ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ বরাবর এক অফিস আদেশে বর্তমান সভাপতি মো. বদিউর রহমান এর মনোনয়ন পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) কে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু গত ১ আগষ্ট ওই আদেশ পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একই কলেজ পরিদর্শক স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে দুই বছর মেয়াদে গভর্ণিং বডির সভাপতি পদে অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগমকে মনোনয়ন দেয়া হয়। যা শিক্ষা পরিপত্রের অপব্যবহার বলে উল্লেখ করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধাদের দাবি, কলেজ প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত কলেজের সকল উন্নয়নে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) কলেজের স্বার্থে সবসময় পাশে ছিলেন। কলেজের স্বার্থে কলেজ থেকে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) সহ তিনজনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এ তালিকায় অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগমের নাম ছিলো না। কিন্তু কলেজের দেয়া নামের তালিকা বাদ দিয়ে অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগমকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধা বলেন, অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগমকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে কলেজের উন্নয়নের স্বার্থে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম)কে গভর্ণিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব না দিলে তারা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন। এনিয়ে প্রয়োজনে দেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে তাঁরা দেখা করে সমস্যার সমাধান চাইবেন। 

কলেজ অধ্যক্ষ মো. কালিম উল্লাহ বলেন, বীর মুক্তিযোদ্ধারা যে অভিযোগ করেছেন তা সত্য। কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং উন্নয়নের স্বার্থে মুক্তিযোদ্ধাদের দাবি যুক্তি সংগত। এ বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগম মুঠোফোনে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ১ আগষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে সভাপতির দায়িত্ব দেয়া হলেও কলেজ অধ্যক্ষ তাকে অফিসিয়ালি এখনও জানায়নি। কলেজ অধ্যক্ষ অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। মুক্তিযোদ্ধাদের ভুল বুজিয়ে এভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে অধ্যক্ষ।

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

নারীদের হেয় করা দল জনগণের বন্ধু নয়: তারেক রহমান

নারীদের হেয় করা দল জনগণের বন্ধু নয়: তারেক রহমান

ফ্যাসিবাদকে বিদায় দেবে ১১ দলীয় জোট: ডা. শফিকুর

ফ্যাসিবাদকে বিদায় দেবে ১১ দলীয় জোট: ডা. শফিকুর

নারীদের অপমান জামায়াতের রাজনীতির নগ্ন প্রতিফলন: রিজভী

নারীদের অপমান জামায়াতের রাজনীতির নগ্ন প্রতিফলন: রিজভী

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

এ সম্পর্কিত আরও পড়ুন

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

বিশেষ বৃত্তি ও আবাসন ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তালাবদ্ধ করে রেখেছেন। এতে উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রায় ২৫ থেকে ৩০ জন প্রশাসনিক কর্মকর্তা ভবনের ভেতরে রাতভর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে

চবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্তমান ‘জামায়াতপন্থী প্রশাসন’ পরিকল্পিতভাবে নিয়োগ বাণিজ্যে লিপ্ত হয়েছে—এমন অভিযোগ তুলে সাম্প্রতিক নিয়োগ বিতর্কের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবি উত্থাপন করে। বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, স্পষ্ট স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য তাদের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাদের

এনসিটিবির ব্যর্থতায় বই ছাড়াই ক্লাসে শিক্ষার্থীরা

এনসিটিবির ব্যর্থতায় বই ছাড়াই ক্লাসে শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার উৎসব বাংলাদেশে দীর্ঘদিনের একটি প্রতীকী আয়োজন। তবে ২০২৬ শিক্ষাবর্ষেও সেই প্রত্যাশা পূরণ হয়নি। বছরের শুরু পেরিয়ে গেলেও মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনও সব পাঠ্যবই পায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সময়মতো বই মুদ্রণ ও বিতরণে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদিও প্রাথমিক স্তরের পাঠ্যবই বিতরণ প্রায় সম্পন্ন হয়েছে, মাধ্যমিক ও

প্রাথমিক ফলে জকসুতে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য

প্রাথমিক ফলে জকসুতে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য

দুই দশকের বেশি সময় পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে শীর্ষ পদগুলোতে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। তবে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের তিন সদস্য প্রথম দফায় চারটি বিভাগের ফল