বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

২৫০০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ২৩:৫০

শেয়ার করুনঃ
২৫০০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

চলতি বা আগামী মাসের মধ্যে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) কার্যক্রম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির ব্যাপারে গতবছর চারটি ক্রাইটেরিয়া ঠিক করে অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড পদ্ধতিতে আমরা ওই যোগ্যতাগুলোর নিরিখে যোগ্য প্রতিষ্ঠান নিরূপণ করেছি। সেটির সংখ্যা আড়াই হাজারের কিছু বেশি বা কাছাকাছি। ‘সেই সংখ্যক প্রতিষ্ঠান, আমাদের যখন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়ে যাবে সেই সিদ্ধান্তের পরে এসব প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে সরেজমিনে যাচাই করা হবে। আমি আশা করি না খুব বেশি ব্যত্যয় হবে।’

সবগুলো একসঙ্গে ঘোষণা হবে কিনা- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা একবারেই করতে চাইছি যতটুকুই পারি। শিক্ষকরা যেমন বলেছেন আমাদের সবাইকে দেন, কম করে হলেও দেন। ধরে নিলাম, এক হাজার বিদ্যালয়কে দেওয়া হবে। এখন এক হাজার বিদ্যালয়ের যোগ্য যদি হয় দু’হাজার, আমরা যদি এক হাজারকে দেই, একশ পার্সেন্ট এক হাজারকে দিলাম। এখন আমি পেলাম, উনি পেলেন না, পাশাপাশি দু’টো স্কুল। উনিও যোগ্য নির্বাচিত হয়েছেন, আমিও যোগ্য নির্বাচিত হয়েছি। আমি পেলাম, উনি পেলেন না- এরমধ্যে একটা অন্যায্যতার বিষয় চলে আসবে। আমরা চাই সবার প্রতি একটা ন্যায্য আচরণ করতে। ‘সেজন্য আমাদের অবস্থানটি এরকম- আমরা চাই যে’কটি প্রতিষ্ঠান যোগ্য নির্বাচিত হবে তাদের সবাইকেই দেবে। সেটি যদি সরকার পারে একশ পার্সেন্ট; যদি কমও হয়, ২৫ পার্সেন্টও হয় তাহলেও সেটি দিয়ে আমরা শুরু করতে চাই। যোগ্য নির্বাচিত সব প্রতিষ্ঠানকে চাই। তারপর ধাপে ধাপে আমরা করলাম।’

পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে এসে এমপিওভুক্তির আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যেগুলো যোগ্য বিবেচিত হতে পারেনি তাদেরও আমরা উৎসাহিত করবো, চেষ্টা ও সহযোগিতা করবো, তারাও যেন সেই জায়গায় আসতে পারে। পরবর্তী পর্যায়ে আমরা আবার তাদের ধাপে ধাপে এমপিওভুক্তির চেষ্টা করবো। শিক্ষামন্ত্রী বলেন, অনেক জায়গায় প্রাপ্যতার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠান আছে, সে ক্ষেত্রেও আমাদের একটু চিন্তা-ভাবনা করতে হবে যে কিছু প্রতিষ্ঠান একীভূত করে দিতে পারি কিনা, অন্য কীভাবে করতে পারি। যেমন, গতবার কয়েকটি প্রতিষ্ঠা কেউই পাস করেনি, সেরকম বিষয় যদি একেবারে থাকে- সেটি আসলে কাঙ্ক্ষিত নয়। 

আরও

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

শিক্ষা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার। এরপর থেকে এমপিওভুক্তি বন্ধ ছিল।  আর বর্তমানে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৮১০টি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা চার লাখ ৯৬ হাজার ৩৬২ জন। এদের পিছনে প্রতি মাসে সরকারের খরচ হয় প্রায় ৯৪২ কোটি টাকা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে কিছু কিছু সরকারিকরণ করা হচ্ছে। অন্যদিকে, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজার ২৪২টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৮০ হাজার। একাডেমিক স্বীকৃতির বাইরে রয়েছে আছে আরো প্রায় দুই হাজার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

         

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ, তবু বার্তা বিনিময় চলছে অব্যাহত: ইরান

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ, তবু বার্তা বিনিময় চলছে অব্যাহত: ইরান

ইরান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন দেখছেন না ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন দেখছেন না ট্রাম্প

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

দীর্ঘ ১৬ বছর পর আজ বুধবার (১৫ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালানোর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইনের উপর নির্ভর করা হবে না; বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি প্রাধান্য পাচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা পুরোদমে শ্রেণিকক্ষে ফিরছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে নির্বাচন ও দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, স্কুল অ্যান্ড কলেজ,