
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১:১২

টানা তিন দফা দাম বাড়ানোর পর এবার দেশের বাজারে কমেছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।
