
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার, যা দেশের রিজার্ভকে আরও শক্তিশালী ও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
