
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১১:৫১

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালী পুরোপুরি সচল রাখার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ কারিগরি আলোচনার ইতিবাচক অগ্রগতির খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বুধবার (১ জুলাই) আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক শতাংশের বেশি কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
