শনিবার, ৪ জুলাই, ২০২৬২১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

আলোচিত নারী চা শ্রমিকের হত্যা রহস্য উদঘাটন, প্রেমিক গ্রেপ্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ৩:২৩

শেয়ার করুনঃ
আলোচিত নারী চা শ্রমিকের হত্যা রহস্য উদঘাটন, প্রেমিক গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের মৃত লক্ষীন্দর দাসের মেয়ে বিশ্বমনি দাস (২৫) হত্যা রহস্য উদঘাটিত হয়েছে। 

এ ঘটনায় নিহতের প্রেমিক রনজিত সাঁওতালকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনজিত সাঁওতাল আলোচিত এ ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

আরও

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

বুধবার (১১ ডিসেম্বর) তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের বাসিন্দা  বিশ্বমনি দাসের সাথে একই বাগানের শ্রমিক রনজিত সাঁওতালের ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল। তারা একাধিকবার দৈহিক সম্পর্কে লিপ্ত হন। এ অবস্থায় নিহত বিশ্বমনি দাস অন্তঃসত্তা হয়ে পরেন এবং বিয়ের জন্য প্রেমিক রনজিত সাঁওতালকে চাপ প্রয়োগ করেন। কিন্তু রনজিত বিয়ে করতে রাজি না হয়ে বিশ্বমনিকে তার গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। এতে বিশ্বমনি রাজি হননি। 

আরও

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

গত ৫ ডিসেম্বর সকালে নিহত বিশ্বমনি দাস বাগানের অন্যান্যদের সাথে শ্রমিককের কাজ করতে নিরালা পান পুঞ্জিতে যান। বিকেল সাড়ে তিনটার দিকে তার সহকর্মীসহ নিরালা পান পুঞ্জির কাজ শেষে রওয়ানা হয়ে বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে উদনাছড়া চা বাগানের ১১ নম্বর ভাঙ্গা ব্রিজের কাছাকাছি পৌছলে দেখতে পান তার প্রেমিক রনজিত সাঁওতাল সেখানে অপেক্ষা করছেন। বিশ্বমনি তার প্রেমিককে দেখতে পেয়ে সহকর্মীদের জানান তিনি টয়লেটে যাবেন, তারা যেন চলে যান। কিন্তু ওইদিন সন্ধ্যা পর্যন্ত বিশ্বমনি বাড়িতে না আসার তার স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 খোঁজাখুজি চলাবস্থায় গত ৭ ডিসেম্বর সকাল অনুমান ৯ ঘটিকার সময় নিহতের ভাইসহ শ্রমিকরা উদনাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনের ভিতরে একটি কড়ই গাছের নিচে বিশ্বমনির মৃতদেহ গলায় তার পড়নের ওড়না দিয়া বাধাবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

ওইদিনই (৭ ডিসেম্বর) নিহতের ছোটভাই বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘চাঞ্চল্যকর এ হত্যা ঘটনার রহস্য উদঘাটনে মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন মহোদয়ের দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল তদন্ত কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) উদনাছড়া চা বাগানের ৮ নম্বর বস্তির বাসিন্দা শংকর সাঁওতালের ছেলে রনজিত সাঁওতালকে (২১) আলোচিত এ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। 

পুলিশী জিজ্ঞাসাবাদে রনজিত সাঁওতাল জানায় গত ছয় মাস যাবত নিহত বিশ্বমনির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। নিহতের সাথে ইতিপূর্বে একাধিকবার তার শারীরিক সম্পর্ক  হয়। এতে নিহত বিশ্বমনি অন্তঃসত্তা হয়ে পড়ে এবং বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু রনজিত বিয়েতে রাজি না হয়ে বিশ্বমনিকে গর্ভের সন্তান নষ্ট করার ঔষধ কিনে দেয়। গত ৫ ডিসেম্বর উদনাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে বিকাল অনুমান সাড়ে চার ঘটিকার সময় আসামি রনজিত সাঁওতাল ভাঙ্গা ব্রিজের পাশে রাস্তায় বিশ্বমনির জন্য অপেক্ষা করছিল। বিশ্বমনি দাস নিরালা পান পুঞ্জির কাজ থেকে বাড়িতে ফেরার পথে রনজিত সাঁওতালকে দেখে সহকর্মীদের জানায় টয়লেটে যাবে, তারা যেন চলে যান। এ অবস্থায় সহকর্মীরা বাগানের চলে গেলে বিশ্বমনি তার প্রেমিক রনজিতের সাথে দেখা করে জানায় তাকে বিয়ে না করলে বিষপানে আত্মহত্যা করবে। কিন্তু আসামি রনজিত বিয়ে করতে রাজি না হয়ে চলে যেতে চাইলে নিহত বিশ্বমনি তার সাথে থাকা বিষপান করে বিষক্রিয়ায় ছটফট করতে থাকে। এ অবস্থায় ওই স্থান দিয়ে এক ব্যক্তিকে বাইসাইকেলে আসতে দেখে আসামি রনজিত তার অন্তঃসত্তা প্রেমিকা বিশ্বমনিকে তার গায়ের উড়না গলায় পেঁচিয়ে মুমুর্ষু অবস্থায় টানতে টানতে চা বাগানের ভিতর নিয়ে যায়। বিশ্বমনি দাসের নড়াচড়া বন্ধ হয়ে গেলে রনজিত সাঁওতাল তার গলার সাথে গিট দেওয়া উড়নার অপর অংশ চারা গাছের গোড়ার সাথে বেঁধে রেখে নিজ বাড়িতে চলে যায়। পরে ১০ ডিসেম্বর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শ্রীমঙ্গল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার এক

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার এক

আমিরাতে ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো নতুন সুবিধা

আমিরাতে ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো নতুন সুবিধা

আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা