
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ২:১০

সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমান দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ কামালের মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ীতে অভিযান চালায় ডিএমপি। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশী - বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি।
সাবেক সচিব শাহ কামাল বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার (সিএনসি)।

জানা গেছে, শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তাঁর বিরুদ্ধে বদলি, কেনাকাটা ও উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।
বিস্তারিত আসছে ...