
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০:৩৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) দিবাগত ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া বদন মৃধার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদককারবারী হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া বদন মৃধা পাড়া এলাকার মৃত আবেদ আলী মৃধার ছেলে আকাশ মৃধা @ আব্দুল্লাহ (২৫)।

থানা পুলিশ জানায়, দৌলতদিয়া বদন মৃধার পাড়া এলাকার উক্ত আসামীর নিজের বসতঘর থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ১ আসামীকে গ্রেফতার করে। এ সংক্রান্তে আটককৃত আসামীর বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শনিবারে আদালতে প্রেরন করা হয়েছে।