
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১:৫

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী এলাকা থেকে ৪৭ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারী ও জুয়া খেলারত অবস্থায় নগদ টাকাসহ ৪ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর খিচুরি পট্টির গলির থেকে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার আজিবর মোল্লার ছেলে আকাশ মোল্লা (২০), সৈয়দাল পাড়া এলাকার মৃত মোসলেম শেখ এর ছেলে মহিউদ্দিন (২৭), ইদ্রিস মিয়ার পাড়া এলাকার ছালাম শেখ এর ছেলে মোঃ আকাশ শেখ (২১) কে ৪৭ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।

অপরদিকে একই রাতে উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড কছিমুদ্দিন পাড়া বালির টেক সংলগ্ন জনৈক মোহন মোল্লার ঘরের পিছন থেকে ৭৯৮০ টাকা ও ৫২ টি তাস ও একটি তাসের প্যাকেটসহ জুয়া খেলা অবস্থায় আদর্শ গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোঃ আকবর শেখ (৬০), জুড়ান মোল্লার পাড়া এলাকার বুদ্ধ চন্দ্র ঘোষ এর ছেলে বাসু ঘোষ (৪০), কছিমুদ্দিন পাড়া এলাকার মৃত খোরশেদ শেখ এর ছেলে মানিক শেখ (৩৫), নছর উদ্দিন সরদার পাড়া এলাকার সোবহান মোল্লার ছেলে হাসান মোল্লা (২৩) কে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের পৃথক পৃথক মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
