বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

অভিযুক্ত জিতুকে ‘ভাতিজা’ দাবি সেই বান্ধবীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুলাই ২০২২, ২:৪৮

শেয়ার করুনঃ
অভিযুক্ত জিতুকে ‘ভাতিজা’ দাবি সেই বান্ধবীর

শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডে অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুকে স্থায়ী বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার গুঞ্জনে কলেজের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কলেজের শিক্ষার্থীদের দাবি, ওই ছাত্রী জিতুর প্রেমিকা। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ানোয় জিতুকে প্রতিশোধ নিতে বলেন ওই ছাত্রী। সেই ক্ষোভেই শিক্ষকের ওপর হামলা চালায় জিতু।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত কলেজছাত্রী। তার দাবি, জিতু সম্পর্কে তার ভাতিজা হয়। সেই সম্পর্কেই কথা হতো তাদের।

আরও

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

আজ রবিবার বিকেলে আশুলিয়ায় বহিষ্কৃত কলেজছাত্রীর বাড়িতে যান কালের কণ্ঠের প্রতিবেদক। সেখানে কথা হয় তার সঙ্গে। এ সময় বাড়িতে ছিলেন কলেজছাত্রীর বোন। তিনিও এ ঘটনা নিয়ে কথা বলেন কালের কণ্ঠের সঙ্গে।

বহিষ্কৃত কলেজছাত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এই জায়গাটি (বসতঘরের জায়গা) জিতুদের কাছ থেকে কিনেছি। সেই হিসেবে আমরা প্রতিবেশী। জিতু আমার ভাইস্তা (ভাতিজা) হয়। এখন আমার নামে একটা বদনাম (প্রেমের গুঞ্জন) উঠেছে। আসলে এগুলো কোনোটাই সত্যি না। আমার বড় ভাইয়ের সঙ্গে জিতুর বাবার বন্ধুত্ব। ফলে জিতুর বাবাকে আমি ভাই বলে ডাকি। জিতু সম্পর্কে আমার ভাইস্তা। ’

আরও

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা
শিক্ষক হত্যা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি আরো বলেন, ‘আমি কলেজে বিজ্ঞান শাখা ও জিতু স্কুলে বিজ্ঞান শাখার। ফলে আমার বিভিন্ন পুরনো গাইড ও বই চাইত। স্কুলে আমাদের প্রায়ই কথা হতো। এখন এলাকার মানুষ বা স্কুলের স্টুডেন্টরা যদি ভাইবা থাকে আমাদের সম্পর্ক আছে, তাহলে এটা তো ভুল। আর আমরা কথা বলছি। টিচাররা দেখছে। আমারে তো ডাক দিয়ে জিজ্ঞেস করবে। কিসের কথা বলো? সন্দেহ হইছে, কিন্তু আমাকে এইটা বলে নাই। তারা বাসায় অভিযোগ দিবে, যে ওই ছেলের সাথে কথা বলে। আমার বাসায় এমন কোনো অভিযোগ আসে নাই। ’

নিহত উৎপল কুমার স্যারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল দাবি করেন ওই কলেজছাত্রী। তার কাছে অসুস্থ বোনের (স্কুল শিক্ষিকা) শারীরিক অবস্থার খোঁজ নিতেন বলেও জানান তিনি। কলেজছাত্রী বলেন, ‘স্যার আমার কাছে আপুর অবস্থা সম্পর্কে জানতে চাইতেন। তবে কখনো জিতুর ব্যাপারে কিছু বলেননি। এখন স্কুল থেকে শুনছি স্যার আমাকে নাকি এ ব্যাপারে অনেকবার শাসিয়েছেন। এই কথা একদম মিথ্যা। ’

ওই ছাত্রী আরো বলেন, ‘আমি প্রশ্নের জবাব দিতে দিতে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি ও আমার ফ্যামিলি আমরা সবাই অশান্তিতে আছি। তদন্ত চলছে, তদন্ত শেষ হউক। তারপর আমি যদি দোষী হই, প্রশাসন আমাকে যে শাস্তি দিবে আমি সেটাই মেনে নিব। ’

জিতু সম্পর্কে বলেন, ‘জিতু ছাত্র হয়ে শিক্ষককে হত্যা করছে। তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। ’

বহিষ্কৃত ওই ছাত্রীর বোন হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। তিনি ওই কলেজ থেকেই পড়ালেখা শেষ করে একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত। তবে গত তিন মাস অসুস্থতার কারণে ছুটিতে আছেন তিনি। এই কলেজ শিক্ষকও স্বীকার করেন জিতু তাদের সম্পর্কে ভাতিজা হয়। তিনি বলেন, ‘ওই ছেলের (জিতু) সাথে আমার বোনের সম্পর্কের প্রশ্নই আসে না। সম্পর্কে ও তো (জিতু) ভাতিজা হয়। ’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, ‘খুবই কষ্টের কথা, এই ঘটনার মধ্যে আমার বোনটাকে কিভাবে জড়িয়ে ফেলল। আমি তিন মাস ধরে কলেজে যাই না। এখন শুনছি আমার বোনের নামটা চলে আসছে। কিন্তু কে বা কারা করল, এ বিষয়টা আমরা কিছুই জানি না। আমার বোন ২১ জুন থেকে কলেজে যায় না। ঘটনা ঘটেছে ২৫ জুন। তাহলে ওর সাথে কিভাবে সম্পৃক্ততা থাকতে পারে?’

বোনের সাময়িক বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা গতকাল নোটিশ পেয়েছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তাই জবাব চাইতেও যেতে পারছি না। প্রতিষ্ঠান খোলার পর অবশ্যই এ বিষয়ে জবাব চাইব। ’

শিক্ষক হত্যার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষক হত্যার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উৎপল কুমার স্যার আমার গুরুজন। জিতু পৃথিবীর জঘন্যতম অপরাধ করেছে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ’

এদিকে ৩০ জুন হাজী ইউনুছ আলী কলেজের অধ্যক্ষ সাইফুল হাসানের স্বাক্ষরিত নোটিশে শিক্ষক উৎপল কুমার হত্যার ঘটনায় পুলিশি তদন্ত ও আসামির জবানবন্দিতে ওই ছাত্রীর সম্পৃক্ততা পাওয়া যায় বলে উল্লেখ আছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘আমরা সরাসরি তো জানতে পারিনি। তবে আমাদের প্রাতিষ্ঠানিক তদন্তে বিষয়টা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার বড় বোন, যিনি আমাদের এখানে শিক্ষকতা করেন তাকে উৎপল স্যার জানিয়েছিলেন। উৎপল স্যার আমাকে বলেছিলেন। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। আর সবচেয়ে বড় বিষয়, সেই ছাত্রী এখন শিক্ষাপ্রতিষ্ঠানে এলে তার নিরাপত্তার একটা বড় ঝুঁকি থাকে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা না থাকলে সে আবার কলেজে আসতে পারবে। ’

নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘জিতুর সঙ্গে কলেজের এক ছাত্রীর সুসম্পর্ক থাকার প্রাথমিক কিছু তথ্য এসেছে। তবে কী ধরনের সম্পর্ক, এটা তদন্ত শেষ হওয়ার আগে এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। তবে যে ছাত্রীর কথা বলা হচ্ছে, আমরা তার হাজিরা খাতা যাচাই করেছি। সেই ছাত্রী ২১ জুন থেকে কলেজে যায়নি। ’

গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করে দশম শ্রেণির শিক্ষার্থী জিতু। পরে শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি। সেদিন থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় রবিবার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করলে ২৮ জুন রাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবা উজ্জ্বল হাজিকে এবং ২৯ জুন গাজীপুর থেকে জিতুকে গ্রেপ্তার করা হয়।

সেই থেকে বন্ধ ছিল প্রতিষ্ঠানটি। এক সপ্তাহ পর গতকাল শনিবার প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক