প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৩:১৮

সবুজ পাতার ফাঁকে লাল শাপলার সমাহার। দেখে মনে হয়, জলাশয়ের বুকে বিছিয়ে রাখা হয়েছে লাল চাদর। দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের ছোট মহেশপুর গ্রামের পাশে নয়নজলিতে ফুটে থাকা সারি সারি লাল শাপলা প্রতিদিন মুগ্ধ করছে পথচারীদের। ব্যস্ত সড়কে চলাচলের সময় প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখতে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে জলাশয়টি এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক স্থানে।
