প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৩:১৪

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।
