
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১:৫৯

নওগাঁ শহরে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভিন্ন ভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শামীম হোসেনের নেতৃত্বে শহরের মিষ্টি পট্টির বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রাণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলার মিষ্টিপট্টি এলাকায় মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা ও ক্ষতিকর পোকামাকড় পাওয়ায় মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার এবং গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আমিন সুইটকে ৪ হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো.শামসুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ দল সহযোগীতা করেন।

সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভিন্ন ভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরণের অভিযান চলমান থাকবে।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তা মিষ্টান্ন ভা-ার, গ্রান্ড সুইট মিষ্টান্ন ভা-ার, আল আলামিন সুইট ও আদি দাস মিষ্টান্ন ভা-ার।ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন ঢাকাপ্রকাশ-কে জানান, সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলার মিষ্টি পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সদর উপজেলার মিষ্টিপট্টি এলাকায় মুক্তা মিষ্টান্ন ভা-ারকে ২০ হাজার ও গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভা-ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আলামিন সুইটকে ৪ হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভা-ারকে ২ হাজারটাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।