
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া খেলার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন জুয়াড়ীকে আটক করছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ লাখ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত ইউপি চেয়ারম্যান হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের আমিনুল ইসলাম রিন্টু এবং বাঁকি ৫ জন জুয়ারু ঘোড়াঘাট এলাকার বাসিন্দা। গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর শহর এলাকায় জুয়া খেলার সরঞ্জামসহ তাদের পুলিশ হাতেনাতে আটক করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় পৌর এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ স্থানীয় ৫ জন জুয়ারুকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৯৪ হাজার ৭৫৫ টাকা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।