
প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২৩:৫২

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর এলাকা হতে ২-কেজি ২-শত গ্রাম গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানান, রোববার (১৮ জুলাই) জেলা পুলিশ সুপার, এএসপি ও সরাইল থানা ওসি মো. আসলাম হোসেন দিকনির্দেশনা ও নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাজার এলাকায় অভিযান চালান।
এ সময় সেখান থেকে ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মজিবুর রহমান (শুক্কুর মিয়া) (৩০) আখাউড়া থানার রাজাপুর গ্রামের আ. করিমের পুত্র, মো. মো. একই এলাকার রিপন মিয়ার পুত্র ইসহাক ওরফে বাবু (২৪), ত্রিশাল থানার দরিরামপুর গ্রামের আসাদুল হকের পুত্র মো. পারভেজ মিয়া (২৫)।
সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের তিনজনকেই আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।