
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ৫:২২

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ৩টি খাল সংস্কার করার পর ওইসব খালের ভাঙ্গন রোদে সরকার লাখ-লাখ টাকা ব্যয় করে খালের দুই পাশে গাইড ওয়াল ও স্ল্যাব- ব্লক বসান।
কিন্তু একটি স্থানীয় বালি সিন্ডিকেট ড্রেজার মেশিন বসিয়ে দিবারাত্রি বালি উত্তোলন করায় খালের পাশে বসানো গাইড ওয়াল, স্ল্যাব ব্লক তছনছ হয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বালি উত্তোলন করার ফলে ওইসব খালের গাইড ওয়াল ও বসানো স্ল্যাব-ব্লক ভেঙ্গে তছনছ হয়েছে গেছে। এছাড়াও পালংখালীর বিভিন্ন খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে লাখ-লাখ টাকার বালি উত্তোলন করে চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ফলে রাস্তা ঘাটের অবস্থা নাজুক হয়েছে পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান,বালুখালী খালে বালি উত্তোলনের ইজারা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক। খালের দুই পাশে বসানো স্ল্যাব-ব্লক ও গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ার কথা শুনেছেন।
উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন বলেন বালুখালী খালে যারা ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, বালি উত্তোলনকারীদের খাল ইজারা দিলেও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে খালের দুই পাশে বসানো স্ল্যাব-ব্লক ও গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ার জন্য তাদেরকে খাল ইজারা দেওয়া হয়নি।
তিনি বলেন, বালুখালী উখিয়ারঘাট কাস্টমস, বালুখালী খেলার মাঠ এলাকায় যারা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।