বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬২৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

প্রথম ম্যাচেই হেরে গেল কলকাতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১

শেয়ার করুনঃ
প্রথম ম্যাচেই হেরে গেল কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স।মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক দুর্দান্ত ৮০ রানের ঝড়ো ইনিংসে ৪৯ রানে হেরে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।আকাশছোঁয়া দরে কলকাতা শিবিরে আসা প্যাট কামিন্স ম্যাজিক দেখাতে পারলেন না। উল্টো ব্যাট হাতে কলকাতার বোলারদের শাসন করলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।তার বিস্ফোরক ৫৪ বলে ৮০ রানের সৌজন্যে ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স করে ৫ উইকেটে ১৯৫ রান।জবাবে ব্যাট করতে নেমে কলকাতা করে ৯ উইকেটে ১৪৬ রান। চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল মুম্বই। এ দিন কলকাতাকে ৪৯ হারিয়ে প্রথম জয় পেল রোহিতের দল। 


বুধবার আবু ধাবিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক।একটা সময়ে মুম্বাই এত মসৃণভাবে এগোচ্ছিল, তাতে মনে হচ্ছিল চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা হয়তো ২২০ রানের কাছাকাছি পৌঁছে যাবে।কিন্তু মাভির বলে রোহিত আউট হওয়ার পর মুম্বাইয়ের রান তোলার গতি কমে যায়। কিন্তু ১৯৫ রানও কম নয় টি-টোয়েন্টি ক্রিকেটে।আর এই রান তাড়া করার সময় শুরু থেকে যে গতিতে রান তুলতে হয়, তা করতে পারেনি কলকাতা। 

কলকাতার ওপেনার শুবমান গিলকে (৭) শুরুতেই ফেরান বোল্ট।প্যাটিনসনকে মারতে গিয়ে আউট হন সুনীল নারিন (৯)।কার্তিক ও নীতীশ রাণা ইনিংস গোছানোর কাজ করছিলেন। রাহুল চহারের বলে এলবিডব্লিউ হন কার্তিক (৩০)।নীতীশ রানা ফেরেন ২৪ রানে।এক ওভারে লেগ কাটারে রাসেল (১১) ও অফ কাটারে মর্গানকে (১৬) আউট করে ম্যাচের রাশ রোহিতের হাতে তুলে দেন বুমরাহ।বল হাতে হতাশ করলেও ব্যাট করতে নেমে প্যাট কামিন্স ১২ বলে ৩৩ রান করেন। মারেন চারটি ছক্কা। তিনি মারমুখী ব্যাটিং করায় কেকেআর-এর রান কিছুটা মানসম্মত হয়।

আরও

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ
মুম্বাইও শুরুটা ভাল করেনি। ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কুইন্টন ডি কক (১) শুরুটা ভাল করতে পারেননি।দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় মুম্বাই।কিন্তু রোহিত শুরু থেকেই ছন্দে ছিলেন। কলকাতার হয়ে প্রথম ওভার করতে আসা সন্দীপ ওয়ারিয়রে্র শেষ বলে ছক্কা হাঁকান রোহিত। কুইন্টন ডি কক ফেরার পরে আবু ধাবি দেখে সূর্যের ঝলকানি।তিনে নামা সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা মুম্বাইয়ের ইনিংস গোছানোর কাজটা শুরু করেন।ওয়ারিয়রের দ্বিতীয় ওভারে আগ্রাসী ব্যাটিং করেন সূর্যকুমার যাদব।তিনটি বাউন্ডারি মারেন তিনি। 

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্যদিকে রোহিত প্যাট কামিন্সকে পুল করে দু’ বার মাঠের বাইরে পাঠান।নির্দয় হয়ে ওঠেন সুনীল নারিন, কুলদীপ যাদবদের ওপরেও। ওভার যত গড়াতে থাকে রোহিত ও সূর্য ততই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন।কলকাতার বোলাররা সেই সময়ে কামড় বসাতে পারেননি।সেই সুযোগ নেন মুম্বাইয়ের রোহিত ও সূর্যকুমার।সূর্যকুমার রান আউট হন ৪৭ রানে। দু’ জনের ৯০ রানের পার্টনারশিপে মুম্বাইকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেয়।সূর্যকুমার ফেরার পরে রোহিত স্বমহিমায় ধরা দেন।

কলকাতার বোলারদের ইচ্ছামতো মাঠের বাইরে ফেলেন।রোহিতের ইনিংসে সাজানো ছিল ছ’টি ছক্কা।আইপিএলে ২০০টা ছক্কা হাঁকানো হয়ে গেল হিটম্যানের।মুম্বাইয়ে মারকুটে ব্যাটসম্যানের আধিক্য।কিন্তু সৌরভ তিওয়ারি (২১),হার্ডিক পান্ডিয়া (১৮) দ্রুত গতিতে রান তুলতে না পারায় মুম্বাই ২০০ রানের গণ্ডি পার হতে পারেনি।কলকাতার বোলারদের মধ্যে মাভি নজর কাড়েন।চার ওভার হাত ঘুরিয়ে ৩২ রানের বিনিময়ে দুটি উইকেট নেন তিনি।প্যাট কামিন্স বল হতাশ করেছেন।১৯৫ তাড়া করতে নেমেও উজ্জ্বল দেখাল না কলকাতাকে।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সর্বশেষ সংবাদ

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী