প্রকাশ: ১ মে ২০২৬, ১২:২৫

বিশ্বের অধিকাংশ দেশে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হলেও আধুনিক পুঁজিবাদের কেন্দ্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে শ্রমিকদের জাতীয় দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। ইতিহাসবিদদের মতে, এটি কোনো কাকতালীয় সিদ্ধান্ত ছিল না; বরং শ্রমিক আন্দোলনের বিপ্লবী চেতনাকে নিয়ন্ত্রণে রাখার একটি রাজনৈতিক কৌশল ছিল।
