প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক হামলায় অন্তত সাতজন নিহত এবং একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও শিক্ষার্থীসহ আরও ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাতে কুনার বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
