রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪

শেয়ার করুনঃ
ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধ বন্ধ ও পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতার লক্ষ্যে ইরান নতুন একটি তিন ধাপের প্রস্তাব দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের মতে, প্রস্তাবে পরমাণু ইস্যুকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরানের প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উত্তেজনা কমাতে ইরান যুদ্ধ চলাকালীন পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে এবং প্রথমে পারস্য উপসাগরে জাহাজ চলাচলসংক্রান্ত বিরোধ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।

ইরানের পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পরিচালনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন
তৃতীয় ধাপে, পূর্ববর্তী দুই ধাপে অগ্রগতি হলে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় বসার কথা বলা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। পরে পাকিস্তানসহ বিভিন্ন দেশ দ্বিতীয় দফা সংলাপের আহ্বান জানায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়েছে। যুদ্ধের আগে প্রতিদিন ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও বর্তমানে সংখ্যা নেমে এসেছে কয়েকটিতে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের একাধিক তেলবাহী ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়েছে। তেহরান এ ঘটনাকে ‘সমুদ্রপথে জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের অবস্থানগত বড় পার্থক্যের কারণে দ্রুত সমাধানের সম্ভাবনা এখনও অনিশ্চিত।

ডোনাল্ড_ট্রাম্পইরানপরমাণু_চুক্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস
সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তাঁর দল রিপাবলিকান পার্টি। ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান তিনি। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু রিপাবলিকান দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। ভোটারদের কাছে

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরান থেকে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মীদের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো স্মারকলিপিতে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেন।

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রোববারই ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই শনিবার (২৪ অক্টোবর)

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

পবিত্র আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৫ সালের