বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬১৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

আমান উল্লাহ কবির
আমান উল্লাহ কবির, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২০:১১

শেয়ার করুনঃ
নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নদীর মোহনা এলাকায় মাছ ধরার সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপহৃত জেলেরা হলেন টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়া এলাকার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম। তারা প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

স্থানীয়দের দাবি, নাফ নদীতে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বেড়ে যাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নদীতে গেলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও

রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

 রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, সকালে মাছ ধরতে গিয়ে তার এলাকার চারজনসহ মোট সাতজন জেলে নৌকাসহ অপহৃত হন। তিনি বলেন, এভাবে চলতে থাকলে নদীতে মাছ ধরা কার্যত বন্ধ হয়ে যাবে এবং জেলে পরিবারগুলো মারাত্মক সংকটে পড়বে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় প্রশাসন ও সীমান্তবর্তী এলাকাবাসীর মতে, নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতার কারণে দীর্ঘদিন ধরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সীমান্তবর্তী জেলেরা নিয়মিতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।

বিজিবি ও ট্রলার মালিকদের তথ্য অনুযায়ী, গত ১১ মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে মোট ৩২৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে ১৮৯ জনকে বিভিন্ন সময়ে ফেরত আনা সম্ভব হলেও এখনও অনেক জেলে ও ট্রলার তাদের হেফাজতে রয়েছে।

নাফ নদীআরাকান আর্মিটেকনাফসাবরাং নয়াপাড়া
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে অপহরণ আতঙ্ক চরমে

টেকনাফে অপহরণ আতঙ্ক চরমে

এ অবস্থায় সীমান্ত নদীতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত কূটনৈতিক ও নিরাপত্তামূলক উদ্যোগের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।

সর্বশেষ সংবাদ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

জনপ্রিয় সংবাদ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

এ সম্পর্কিত আরও পড়ুন

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে ভুয়া এনটিআরসিএ নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষিকা রেবেকা সুলতানা ২০০৬ সালে এই বিদ্যালয়ে নিয়োগ পান। তিনি প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন বলে জানা গেছে। বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তার শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন

মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে চা শিল্পে বিপর্যয়

মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে চা শিল্পে বিপর্যয়

মৌলভীবাজার জেলার চা শিল্পাঞ্চলে টানা বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চা শিল্প চরম সংকটে পড়েছে। টানা কয়েক দিনের লোডশেডিং ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উৎপাদন কার্যক্রম কার্যত স্থবির হয়ে গেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে জেলার অধিকাংশ চা কারখানা বন্ধ রয়েছে। এতে করে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চা পাতা প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না, ফলে কাঁচা পাতা নষ্ট হওয়ার ঘটনা বাড়ছে। সরেজমিনে দেখা

 রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

রাজবাড়ীর গোয়ালন্দে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে ঘটেছে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা। থানার অদূরেই একটি স্বর্ণের দোকানে গভীর রাতে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে, যা এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। গোয়ালন্দ ঘাট থানার মাত্র ১৫০ গজ দূরে প্রধান সড়কের পাশে অবস্থিত ‘বিপাশা জুয়েলার্স’ নামের দোকানটিকে টার্গেট করে চোরেরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতের কোনো এক সময়। দোকান মালিক বাবলু বেপারী

বড়লেখায় ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে আরেক ডাকাত নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে। সেখানে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে ডাকাত দল প্রবেশের চেষ্টা করে। জানা যায়, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার অনুপস্থিতিতে বাড়িটিতে আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার