
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৫২

ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলন’ রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।
