শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬৩১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

অবশেষে নদীতে ফেলা হলো কোরবানির চামড়া !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১:৪৯

শেয়ার করুনঃ
অবশেষে নদীতে ফেলা হলো কোরবানির চামড়া !

মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন সংগ্রহকারী, মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। বিনামূল্যেও চামড়া নিচ্ছে না ব্যবসায়ীরা। বিক্রি করতে না পারায় হাজার খানেক চামড়া নদীতে ফেলে দেয়া হয়।

আরও

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য আমদানি-রফতানি বন্ধ

অনেকে বিভিন্ন রাস্তায় চামড়া ফেলে রেখে যান। ফলে চারদিকে দুর্গন্ধ ছড়ায়। পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অপসারণ করে ফেলে রাখা এসব চামড়া।

আরও

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

এক সময় বাড়ি বাড়ি গিয়ে ব্যবসায়ীরা চামড়া কিনে আনলেও বর্তমানে এ চিত্র ভিন্ন। সারাদিন চামড়া ব্যবসায়ীদের দেখা মেলে না। তাই কোরবানি দাতা ও সংগ্রহকারীরা চামড়া বিক্রি করতে না পারায় গ্রাম থেকে শহরে নিয়ে আসেন। দিনভর অপেক্ষা করার পরও কোনো ব্যবসায়ীর দেখা পাননি।

কোরবানির চামড়ানদীতে
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দীর্ঘ অপেক্ষার পর মৌলভীবাজার পৌর বাস টার্মিনালে, রাস্তায় চামড়া ফেলে যান। কেউ কেউ ক্ষোভে বাড়িতেই চামড়া গর্ত করে পুতে ফেলেন। এতে বেকার সময় পার করছেন চামড়া শিল্পের প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের কয়েক হাজার মৌসুমি শ্রমিক।

স্থানীয় এতিমখানার সদস্য জাহেদ বলেন, ‘আমাদের এতিমখানা পরিচালনা জন্য বড় অঙ্কের আয়ের উৎস হলো চামড়া বিক্রির টাকা। এবার কী দিয়ে এতিম খানা চলবে ভেবে পাচ্ছি না।’

বালিকান্দি গ্রামের ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী আবু কাওছার বলেন, ‘রাতের বেলা বিভিন্ন চামড়া সংগ্রহকারী এসে বিনামূল্যে চামড়া দিয়ে যাওয়ার কথা বলেছে। কিন্তু আমরা রাখতে পারিনি। অনেকে রাস্তায় চামড়া রেখে পালিয়ে যায়।’

স্থানীয় আমিরপুর মাদরাসার মোহতামিম মাওলানা ওয়ালিদুর রহমান বলেন, ‘আমরা বছরে একবার চামড়া সংগ্রহ করি যা বিক্রি করে এতিম অসহায়দের সাহায্য করি। কিন্তু বিগত কয়েক বছর যাবত এ সুযোগ পাচ্ছি না। 

স্থানীয়ভাবে বিক্রি করতে না পেরে বালিকান্দি নিয়ে যাই। রাত পর্যন্ত কোনো ক্রেতার দেখা পাইনি। অবশেষে বিনামূল্যে দিতে চাইলেও কেউ তা নেয়নি। পরে পাশের মনু নদীতে ফেলে দেয়া হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কয়েক বছর যাবত ঢাকা ও নাটোরের ট্যানারি মালিকরা বালিকান্দি এলাকার চামড়া ব্যবসায়ীদের টাকা আটকে রাখার কারণে আগের মতো ব্যবসায়ীরা চামড়া কিনতে পারেন না। 

এছাড়া প্রাথমিক প্রক্রিয়ারজাতের খরচও উঠে না বলে চামড়া কেনার আগ্রহ হারিয়ে ফেলেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বালকান্দি গ্রামের চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত আলী বলেন, ‘বাপ দাদার ঐতিহ্যবাহী ব্যবসা ধরে রাখার জন্য আমরা সবসময় ব্যবসা করি। আমাদের অনেক টাকা ঢাকা ও নাটোরের ট্যানারি মালিকরা আটকিয়ে রেখেছে। 

জেলা প্রশাসকের অনুরোধে এ বছর যৎসামান্য চামড়া ক্রয় করেছি। সরকারিভাবে যে মূল্য নির্ধারণ করা হয় ট্যানারি মালিকরা আমাদের প্রতিবছর সেই পরিমাণ মূল্য দেয় না। এতে আমাদের লোকসান হয়। তাদের সঙ্গে দর কষাকষি করে আমরা পারি না। তাই চামড়াও কিনতে পারিনি’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে চামড়া বিক্রি করতে না পারায় কেউ মাটিতে পুতেছে আবার কেউ নদীতে ফেলে দিচ্ছে। এতে আর কিছু না হলেও একটা শিল্প ধ্বংস হচ্ছে। এই শিল্প রক্ষায় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।’

ওই গ্রামের আরেক চামড়া ব্যাবসায়ী হাফিজ মো. আনোয়ার বলেন, ‘ঢাকার ট্যানারি মালিকরা আমাদের টাকা আটকায়। আমরা পাওনা টাকা আদায় করতে গেলে শতকরা দুই ভাগ আমাদের দেয়। 

এতে না হয় লবণের জোগাড়, না দেয়া যায় শ্রমিকের মজুরি। তাই এবার সীমিত সংখ্যক গরুর চামড়া ক্রয় করেছি। ছাগলের চামড়ার মূল্য নেই। অনেকেই নদীতে ফেলে দিচ্ছে।’

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, সিন্ডিকেটের কারণে শিল্পজাত পণ্য চামড়া নষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করেছি স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য। আমাদের সহযোগিতায় অনেকটাই রক্ষা হয়েছে। 

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বালিকান্দি গ্রামের ব্যবসায়ীরা ব্যাপক হারে চামড়া না কেনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’

জেলা প্রসাশক মীর নাহিদ আহসান করোনা আক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রসাশক ( রাজস্ব) মো. মেহদী হাসানের সঙ্গে কথা হলে তিনি জানান, কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য জনপ্রতিনিধি ও প্রসাশনের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে মৌলভীবাজারে টিমওয়ার্ক করা হয়েছে।’

বিক্রেতারা চামড়া নদীর পানিতে ফেলে দেয়ার বিষয়টি জিজ্ঞেস করলে তিনি জানান, এ ব্যাপারে জেলা প্রশাসক ছাড়া কোন কথা বলা যাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময়ের প্রথম তিনদিন বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের শুল্ক প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট আবারও প্রকট হয়েছে। খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে। একই সময়ে গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগি ও মাছের দামও আগের মতোই চড়া রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের সঙ্গে দ্রুত বাড়ছে বাংলা কিউআরভিত্তিক লেনদেন। গত ৯০ দিনে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ এবং লেনদেনের অর্থমূল্য প্রায় ৫ গুণ বেড়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পারসন-টু-পারসন বা পিটুপি লেনদেনও চালু হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এসব

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুই দশক পূর্ণ করেছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড)। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইপিজেডটির উদ্বোধন করেন। দুই দশকের যাত্রায় এখান থেকে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কর্ণফুলী ইপিজেডের ‘দুই দশকের রূপান্তর ও বিকাশ’ তুলে ধরে এসব তথ্য জানানো হয়। ২০০৭

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

ব্যাংকিং খাতের সুরক্ষা বাড়ানো, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করতে ১ হাজার ২৭৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘ফিন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ বা এফএসএসপি-২ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত চলবে প্রকল্পটি। প্রকল্পের প্রায় পুরো অর্থই প্রশিক্ষণ, পরামর্শক, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, সফটওয়্যার ও ডেটাবেইস তৈরিতে ব্যয় হবে।

সর্বশেষ সংবাদ

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ