রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬১০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুলাউড়া সীমান্তে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩ যুবক

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২৩:৯

শেয়ার করুনঃ
কুলাউড়া সীমান্তে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩ যুবক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।

আটক যুবকেরা হলেন— সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।

আরও

জ্বালানি সংকট নিরসন ও সৌরবিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

জ্বালানি সংকট নিরসন ও সৌরবিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই তিনজন সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। হঠাৎ ১৫-২০ জন বিএসএফ সদস্য সীমান্ত পেরিয়ে এসে তাঁদের চোরাচালানের সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরবর্তীতে পরিবার থেকে বিষয়টি স্থানীয় বিজিবিকে জানানো হয়। আটক মাসুকের ভাই ময়নুল মিয়া জানান, “আমার ভাই মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানিয়েছি।”

আরও

জ্বালানি সংকট নিরসন ও সৌরবিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

জ্বালানি সংকট নিরসন ও সৌরবিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
কুলাউড়া সীমান্তবিএসএফ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, “তারা মাছ ধরতে গিয়েছিল বলে শুনেছি। পরে বিএসএফ এসে ধরে নিয়ে যায়।”

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, “তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগের পাশাপাশি পরিবারগুলো চরম উৎকণ্ঠায় রয়েছে। দ্রুত তাঁদের ফেরত আনার জন্য প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় স্বজনরা।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

সর্বশেষ সংবাদ

ষোল বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

ষোল বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

মহিপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে ভাঙচুর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

মহিপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে ভাঙচুর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

এ সম্পর্কিত আরও পড়ুন

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু

কক্সবাজারের টেকনাফে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন বিশুদ্ধকরণ ও জরুরী দ্বীনি মাসায়েল শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স। মাওলানা রুবায়েত হোসাইনের তত্বাবধানে চালু হল এ কুরআন শিক্ষা কোর্স। এ ফ্রী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন বাইতুল করম কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুফতী এমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ অভিজ্ঞ আলেমগণ। কোর্সে হরফ ও মাখরাজ শুদ্ধকরণ, কুরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত,

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জামতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিম্নমানের খেজুর বিক্রি দায়ে ভ্রাম্যমাণ আদালত মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল ভান্ডার ও আল্লাহর দান ফল ভান্ডারকে দেড় হাজার

মহিপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে ভাঙচুর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

মহিপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে ভাঙচুর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

পটুয়াখালীর মহিপুর এলাকায় মাত্র দুই হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেয়ার মডেল হাসপাতাল–এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলার জন্য স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। ইতোমধ্যে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের

উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ ইউসুফ–এর বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন করেছেন নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নারীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সৈয়দ ইউসুফ দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব