
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৮:১২

ঢাকায় নকশার ব্যত্যয়ে নির্মিত ভবনের অবৈধ অংশ ভাঙতে চলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, রাজউক এলাকায় নির্মাণাধীন এমন ৩ হাজার ৩৮২টি ভবন চিহ্নিত করা হয়েছে যেগুলো বিভিন্নভাবে নিয়ম লঙ্ঘন করেছে। এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি