শনিবার, ৪ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

বিমানবন্দর ও এর আশপাশের দেড় কিলোমিটারে হর্ন বাজালেই জরিমান গুনবেন !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১৮:২৩

শেয়ার করুনঃ
বিমানবন্দর ও এর আশপাশের দেড় কিলোমিটারে হর্ন বাজালেই জরিমান গুনবেন !

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের দেড় কিলোমিটার এলাকা আজ (১ অক্টোবর) থেকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, বিমানবন্দর কর্তৃপক্ষ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপের বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় এ ঘোষণা দেন। বিমানবন্দর ও এর আশপাশের এলাকার সার্বিক পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

নতুন নিয়ম অনুযায়ী, বিমানবন্দরের চত্বর ও সামনের সড়ক, লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় হর্ণ বাজানো নিষিদ্ধ করা হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞার বাস্তবায়নের জন্য আগামী ৭ দিন ধরে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, “আমরা আশা করছি, হর্ণমুক্ত পরিবেশের মাধ্যমে গাড়ির চালকদের সচেতন করা সম্ভব হবে। এটি অভ্যাসগতভাবে হর্ণ কম বাজাতে উৎসাহিত করবে এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে।” 

আরও

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

হর্ন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

নীরব এলাকা কার্যকর করতে দেড় কিলোমিটারে তিনটি পয়েন্টে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট টিম থাকবে। লা মেরিডিয়ানের সামনে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দরের সামনের গোলচত্বরে বেবিচক এবং স্কলাস্টিকা পয়েন্টে বিআরটিএ’র দল নিযুক্ত থাকবে।

এই পদক্ষেপের ফলে বিমানবন্দর ও এর আশপাশের এলাকার পরিবেশ উন্নত হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের জন্য এটি একটি স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে, যা বিশেষ করে বিমানবন্দরের যানবাহন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে পরিবেশের ওপর প্রভাব কমবে এবং সকলের জন্য নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা সৃষ্টি হবে।

সর্বশেষ সংবাদ

ত্রিশ শতাংশের কম অগ্রগতির এডিপি প্রকল্প বাতিলের উদ্যোগ

ত্রিশ শতাংশের কম অগ্রগতির এডিপি প্রকল্প বাতিলের উদ্যোগ

জ্বালানি মজুত বাড়াতে ৪ লাখ ৮০ হাজার টন তেল কিনছে সরকার

জ্বালানি মজুত বাড়াতে ৪ লাখ ৮০ হাজার টন তেল কিনছে সরকার

বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে আগস্টে শুরু হচ্ছে অনলাইন আবেদন

বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে আগস্টে শুরু হচ্ছে অনলাইন আবেদন

বরিশালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত সাত

বরিশালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত সাত

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যু

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যু

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুতই আরও ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট